Loading live market data...
Loading active stocks...
Connecting...

কানে হেডফোন গুঁজে লাইনে বসে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ বন্ধু

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কানে হেডফোন থাকার কারণে ট্রেনের হুইসেলও কানে যায়নি তাঁদের। আশপাশে লোকজনের ডাকাডাকি শুনতে পায়নি তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার বলা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি রেলের তরফেও প্রচার করা হচ্ছে। তারপরেও হুঁশ ফিরছে না। কানে হেডফোন গুঁজে(Headphones in Ears) রেললাইনে বসে মোবাইলে গেম(Mobile Game) খেলায় ব্যস্ত থেকে যাওয়ার মাশুল গুনেই চলেছে বাংলার যুবসমাজ। কার্যত কোনও সতর্কতা, প্রচার, নিষেধ কিছুই কানে ঢুকছে না এদের। আর তার জেরেই অকালেই ঝরে যাচ্ছে জীবন। শুক্রবার রাত ৮টা নাগাদ নদিয়ার(Nadia) কৃষ্ণনগর সংলগ্ন মুড়াগাছা রেলগেট(Muragacha Railgate Near Krishnanagar) এলাকায় মিললো তার প্রমাণ। মোবাইল গেমের প্রতি চরম আসক্তি দুই যুবকের দেহ ছিন্নভিন হয়ে গেল ট্রেনের ধাক্কায়। মৃত(Dead) দুই যুবকের নাম সাব্বির শেখ(১৯) এবং শাহিন শেখ(২১)। দুইজনই মুড়াগাছা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কানে হেডফোন থাকার কারণে ট্রেনের হুইসেলও কানে যায়নি তাদের। এমনকি আশপাশে থাকা লোকজনও সাব্বির এবং শাহিনকে চিৎকার করে ডাকাডাকি করলেও তা শুনতে পায়নি তারা।

জানা গিয়েছে, ঘটনার সময় রেললাইনের ওপর বসেছিলেন দুই বন্ধু। মাঝেমধ্যে গল্পও করছিলেন বটে, কিন্তু মন ছিল মোবাইল ফোনের দিকে। কানে গোঁজা ছিল হেডফোন। কানে হেডফোন গুঁজে লাইনে বসে গেম খেলার জেরে কোনও আওয়াজই তাঁদের কানে যায়নি। শুক্রবার রাত ৮টা নাগাদ শিয়ালদা-লালগোলা লাইনের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল আপ ধনধান্য এক্সপ্রেস(Dhanadhanya Express)। সেই সময় মুড়াগাছা রেলস্টেশনের পাশে রেলগেট সংলগ্ন এলাকায় লাইনের ওপরে কানে হেডফোন গুঁজে বসে মোবাইল ফোনে গেম খেলছিল সাব্বির এবং শাহিন। দুই যুবককে রেললাইনের ওপর বসে থাকতে দেখে ট্রেনের চালককে সতর্ক করেছিলেন ওই ট্রেনের গার্ড। ট্রেন দ্রুত গতিতে থাকায় এত স্বল্প দূরত্বে কোনও ভাবেই ট্রেন থামানো সম্ভব ছিল না বলে রেল সূত্রের দাবি। ট্রেনের ধাক্কায় দেহ কাটা পড়ে সাব্বির এবং শাহিনের। ছিন্নভিন্ন হয়ে যায় দুইজনেরই দেহ।  স্থানীয়েরা তড়িঘড়ি করে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।   

এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী সুভাষ বিশ্বাস জানিয়েছেন, ‘লাইনের দু’পারে থাকা অনেক মানুষ চিৎকার করেছিলেন। কিন্তু ওঁরা দু’জন মোবাইল গেমে এতটাই মজেছিলেন যে, শুনতে পায়নি। কানে হেডফোনও ছিল। অন্যদের চিৎকার শুনতে না পেয়ে দুর্ঘটনা ঘটে গেল। চোখের সামনে দু’জনের দেহ কাটা পড়ে যেতে দেখলাম।’ মোবাইল ব্যবহারের কারণে ইদানীং ট্রেনের ধাক্কায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কখনও কথা বলতে বলতে, আবার কখনও হেডফোন লাগিয়ে ট্রেনের আওয়াজ শুনতে না পেয়ে মৃত্যুর ঘটনা অনবরত বৃদ্ধি পেয়েই চলেছে। রেল এবং প্রশাসনের তরফে বার বার সাধারণ মানুষকে সতর্কও করা হলেও যে পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না, নদিয়ার এই ট্রেন দুর্ঘটনাই তার প্রমাণ।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর