দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার মৃতদেহ

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ কেরালায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হল মালায়ালাম অভিনেতা বিনোদ থমাসের দেহ। জনপ্রিয় অভিনেতা বিনোদ থমাসকে কেরালার  পাম্পাডির কাছে একটি হোটেলের চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। জনপ্রিয় এই অভিনেতার বয়স মাত্র ৪৫ বছর। হোটেলের ম্যানেজমেন্ট জানিয়েছে,’দেখতে পাই হোটেলের প্রাঙ্গণে একটি গাড়ির ভিতরে এক ব্যক্তি রয়েছেন। তারপরেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ‘

এই ঘটনার পরেই  হোটেলের ম্যানেজমেন্ট পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দল।  কী কারণে গাড়ির মধ্যে মৃত্যু হল অভিনেতার, তা এখনও স্পষ্ট নয়। অভিনেতার দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে। তার পরেই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে বলে আশা তদন্তকারীদের। তবে অভিনেতার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের জেরেই মৃত্যু হয় অভিনেতার।

বিনোদ থমাসের অভিনীত বিখ্যাত সিনেমাগুলি হল, ‘আয়াপ্পানুম কোশ্যুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মীনাল্লা’, ‘ওরু মুরাই ভান্থ পাথায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ এবং ‘জুন’। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যানদের মধ্যে। ইতিমধ্যেই বিনোদ থমাসের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে কেরালার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ