মুক্তির ৩ মাস পর নয়া রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’

Netflix'-এ মুক্তি পাওয়ার পরেই ঝড় তুলেছে জওয়ান। Netflix'-এর ওয়েবসাইটে থেকে পাওয়া তথ্য অনুসারে, ফিল্মটি দুই সপ্তাহ ধরে বিশ্বব্যাপী শীর্ষ ১০ টি চলচ্চিত্রের (অ-ইংরেজি) তালিকায় রয়েছে। মাত্র দুই সপ্তাহে, ছবিটি ৩,৭০০,০০০ ভিউ সংগ্রহ করেছে এবং ১০,৬০০,০০০ ঘন্টা দেখা হয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজার রাজা শাহরুখ খান শুধু বড়পর্দাতেই থেমে নেই, তাঁর রাজত্ব সমানভাবে অবিচল ওয়েব পর্দাতেও। প্রায় ৪ বছর পর ২০২৩ সালে পাঠানের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করেন শাহরুখ খান। আর শুরুতেই বলিউডের ঝুলিতে তিনি তোলেন ১১০০ কোটি টাকা। পাঠান মুক্তির মাস ছয়ের পর আবারও জওয়ান দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন বাদশা। এবার তাঁর বছরের তৃতীয় ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম ছবি ডানকি। ইতিমধ্যেই ছবির প্রথম টিজার বেরিয়ে গিয়েছে, আগামিকাল রিলিজ হবে ছবির প্রথম গান। তার আগেই গোটা ইন্টারনেট মেতেছে শাহরুখের জওয়ানকে নিয়ে? কেন? জওয়ান বিশ্বব্যাপী বক্সঅফিসে ১১০০ কোটি টাকা আয় করেছিল কিন্তু Netflix-এ মুক্তির পর, ছবিটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জওয়ান। আর সিনেমাহলে রাজত্ব করার তিন মাস পরে, ২ শে নভেম্বর, চলচ্চিত্রটি একটি ‘বর্ধিত কাট’ সহ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায়।

Netflix’-এ মুক্তি পাওয়ার পরেই ঝড় তুলেছে জওয়ান। Netflix’-এর ওয়েবসাইটে থেকে পাওয়া তথ্য অনুসারে, ফিল্মটি দুই সপ্তাহ ধরে বিশ্বব্যাপী শীর্ষ ১০ টি চলচ্চিত্রের (অ-ইংরেজি) তালিকায় রয়েছে। মাত্র দুই সপ্তাহে, ছবিটি ৩,৭০০,০০০ ভিউ সংগ্রহ করেছে এবং ১০,৬০০,০০০ ঘন্টা দেখা হয়েছে৷ এই তালিকায় একমাত্র অন্য ভারতীয় ছবি হল তামিল ফিল্ম ইরুগাপাত্রু যা ১,২০০,০০০ বার দেখা হয়েছে৷

এদিন একটি বিবৃতিতে, শাহরুখ জওয়ান ‘ভারতে সর্বাধিক দেখা ছবি’ হওয়ায় আনন্দ প্রকাশ করে জানিয়েছেন, “আমি শেয়ার করতে পেরে রোমাঞ্চিত যে জওয়ান নেটফ্লিক্সে ভারতে সবচেয়ে বেশি দেখা ছবি। বর্ধিত সংস্করণটি প্রকাশ করা আমাদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় ছিল চলচ্চিত্রের প্রতি তাদের অটল ভালবাসা এবং সমর্থন প্রসারিত করার জন্য। Netflix দর্শকদের কাছ থেকে আমরা যে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া পেয়েছি তা শুধুমাত্র ভারতীয় সিনেমার উজ্জ্বলতাকে পুনর্ব্যক্ত করে। জওয়ান শুধু চলচ্চিত্র নয়, এটি গল্প বলার, আবেগ এবং আমাদের সিনেমার প্রাণবন্ত চেতনার উদযাপন এবং নেটফ্লিক্সে এর সাফল্যের জন্য আমি গর্বিত।” ছবিতে নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপাথি , প্রিয়ামণি, সান্যা মালহোত্রা অভিনয় করেছেন।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়