চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্বশুরবাড়িতেই রয়েছেন ঐশ্বর্য, পরিবারের সঙ্গে মেয়ের জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের ঘরের খবর সংবাদের শিরোনামে। সৌজন্যে তাঁদের পরিবারের বহুরানী ঐশ্বর্য রাই বচ্চন। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের ১৫ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। এর পেছনে অনেকগুলি কারণ বর্তমান। প্রথমত, বহুদিন ধরেই অভিষেক-ঐশ্বর্যকে একসঙ্গে দেখা যাচ্ছে না, মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই ঘোরেন রাই সুন্দরী। সম্প্রতি নাতনির ১২ বছর জন্মদিনে অমিতাভ বচ্চন কোনও পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। এছাড়া অমিতাভ বচ্চনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ঐশ্বর্য একটি ছবি থেকে তাঁর ননদ ও ননদের মেয়ের ছবি বাদ দিয়েছিলেন। এছাড়াও কথিত আছে যে, জয়া বচ্চন ও ঐশ্বর্যের সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ।

গতকাল বাবার জন্মবার্ষিকীতে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে জুড়ে ঐশ্বর্য আবারও প্রমাণ করেন যে তিনি এই মূহুর্তে বাপের বাড়ি রয়েছেন। এদিকে ঐশ্বর্য তাঁর নিজের জন্মদিনেও অভিষেক বা তাঁর পরিবারের সঙ্গে কাটান নি বরং মায়ের সঙ্গে একটি ট্রাস্টে তাঁর জন্মদিন সেলিব্রিশন করেছেন। এতকিছু প্রমাণ করছে যে, ঐশ্বর্য এই মূহুর্তে তাঁর পরিবারের সঙ্গে নেই। কিন্তু মনে হচ্ছে, এগুলি নিছকই গুজব। সম্প্রতি, আরাধ্যা বচ্চন তাঁর ১২ তম জন্মদিন পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন। কিছুক্ষন আগেই আরাধ্যার কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে আরাধ্যার সঙ্গে তাঁর বন্ধুদের এবং বাবা-মা অভিষেক-ঐশ্বর্য, এমনকী একই ফ্রেমে অমিতাভ-জয়া বচ্চনকেও দেখা গিয়েছে।

যারা আনন্দের সঙ্গে হাসছিলেন এবং আরাধ্যা তাঁর কেক কাটছিলেন। ঐশ্বর্য প্রথমে আরাধ্যাকে কেক খাওয়ান এবং পরে ঐশ্বরিয়া অমিতাভ বচ্চনকে সামনে আমন্ত্রণ জানান। সুতরাং এই ভিডিওটি প্রমাণ যে, তাঁরা সবাই একসঙ্গেই আছেন। ঐশ্বর্য রাই বচ্চন বিশ্বের সবচেয়ে প্রিয় অভিনেত্রীদের একজন। তার একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে এবং তিনি বিশ্বের অন্যতম সুন্দরী নারী। সম্প্রতি পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের একটি মন্তব্যের কারণে শিরোনামে ছিলেন তিনি।ঐশ্বরিয়াকে শেষ পোনিয়িন সেলভান 2-এ দেখা গিয়েছিল। এটি একটি সমন্বিত কাস্ট পিরিয়ড ড্রামা যেখানে তিনি বিক্রমের বিপরীতে জুটি বেঁধেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ