দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোখের সমস্যায় ইন্ডোরের সভায় ভার্চুয়ালি হাজির অভিষেক

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ ফের চোখের সমস্যায় জর্জরিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের চোখ দিয়ে ফের রক্ত বের হচ্ছে।  তাই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে পারলেন না তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তবে সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন তিনি।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় ২০২৪ সালে লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করতে পারেন মমতা। গত ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে ওই সভা করার কথা ছিল তাঁর। কিন্তু সে দিনই ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের সূচি থাকার জন্য তা পিছিয়ে  ২৩ তারিখ বৈঠকের দিন ঠিক হয়। কিন্তু চোখের সমস্যার কারণে সেখানে সশরীরে হাজির থাকতে পারলেন না অভিষেক।

প্রসঙ্গত , মার্কিন মুলুকে চোখের চিকিৎসা করা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২২ সালে আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে অভিষেকের চোখে অস্ত্রোপচার করা হয়। কিছুদিন আগে দুবাইতেও গিয়েছিলেন চোখের সমস্যা নিয়ে। জানা গিয়েছে, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ করেই অভিষেককে দেখতে তাঁর হাজরার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে সভা করে ফেরার পথে বড় পথ দুর্ঘটনার মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেইসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। তারপর থেকেই তাঁর চোখে বারংবার অস্ত্রপোচার হলেও এখনও পর্যন্ত সুস্থ হননি অভিষেক।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ