মোদির রক্তচাপ বাড়িয়ে দিল্লির দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক শেষ। নয়া দিল্লির দূতাবাস স্থায়ীভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে আফগানিস্তান। এক বিবৃতিতে আফগানিস্তান বলেছে, “ভারত সরকারের ক্রমাগত অসহযোগিতার কারণে ২৩ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে দিল্লির আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আশা ছিল এই সিদ্ধান্তের পর ভারত সরকার আফগান দূতাবাসকে সাহায্য করবে।” আফগানিস্তান এও জানিয়েছে, “এই সিদ্ধান্ত নীতি ও স্বার্থের বৃহত্তর পরিবর্তনের ফলস্বরূপ”।

গত ৩০ সেপ্টেম্বর আফগানিস্তান দূতাবাস জানায়, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও প্রবল চাপের মধ্যে কাজ চালিয়ে গিয়েছে তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন। ভারত সরকারের কাছ থেকে সহায়তার অভাব রয়েছে। দূতাবাস বন্ধের খবর জানিয়ে বলা হয়, গত দুবছরে ভারতে আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় অর্ধেক হয়ে গিয়েছে ভিসা দেওয়ার সংখ্যা। তবে কঠিন সময়েও আফগানদের পাশে থেকেছে আফগানিস্তানের দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আট সপ্তাহ অপেক্ষার পরও কূটনীতিকদের ভিসার মেয়াদ বাড়ানো এবং ভারত সরকারের আচরণে পরিবর্তন আনার উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে এখন পর্যন্ত আফগান প্রজাতন্ত্রের কোনো কূটনীতিক নেই। যারা জাতীয় রাজধানীতে দায়িত্ব পালন করেছেন তারা নিরাপদে তৃতীয় দেশে পৌঁছেছেন। ভারতে উপস্থিত একমাত্র ব্যক্তিরা হলেন তালেবানের সাথে যুক্ত কূটনীতিক, দৃশ্যত তারা নিয়মিত অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন।

ভারতে আফগান প্রজাতন্ত্র মিশনের সমাপ্তি উপলক্ষে দূতাবাস বলেছে, “মিশনের ভাগ্য নির্ধারণ করা এখন ভারত সরকারের উপর নির্ভর করে, এটি বন্ধ রাখা হবে নাকি তালেবান কূটনীতিকদের কাছে হস্তান্তরের সম্ভাবনা সহ বিকল্পগুলি বিবেচনা করা হবে। ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তান কর্তৃক নিযুক্ত কূটনীতিকদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। প্রজাতন্ত্র মিশনের দুর্ভাগ্যজনক সমাপ্তি ভারতে আফগান প্রজাতন্ত্রের সমাপ্তিকে চিহ্নিত করে।”

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?