যুদ্ধবিরতি কার্যকরের পরেই নাগরিকদের রকেট হামলা নিয়ে সতর্ক করল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দেড় মাস পর গাজা-ইজরায়েল যুদ্ধে অবশেষে চার দিনের যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে। আজ শুক্রবার মুক্তি পাবে উভয় পক্ষেরই বন্দিরা। প্রায় সাত সপ্তাহের তীব্র লড়াইয়ের পর কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধ বিরতি এসেছে গাজায়।

কাতারের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে, ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় যুদ্ধবিরতি শুরু হয় এবং বন্দিদের প্রথম দলটিকে হামাস কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তি দেবে। বন্দিদের প্রথম দলে একই পরিবারের ১৩ জন নারী ও শিশু থাকবে। কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, চার দিনের মধ্যে এই সংখ্যা ৫০-এ উন্নীত হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, বন্দিদের  নামের প্রথম তালিকা পাওয়ার পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইজরায়েলি কারাগারে আটক প্য়ালেস্তাইনি বন্দিদেরও শুক্রবার মুক্তি দেওয়া হবে। চুক্তি অনুযায়ী, আকাশ বা স্থল থেকে কোনও আক্রমণ ছাড়াই সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং নিরাপদ পরিবেশে বন্দিদের মুক্তির অনুমতি দেওয়ার জন্য ড্রোন সরিয়ে আকাশ পরিষ্কার করার কথা বলা হয়েছিল।

যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গাজা উপত্যকার নিকটবর্তী দুটি গ্রামে সাইরেন বাজিয়ে হামাস শাসিত ছিটমহল থেকে প্য়ালেস্তাইনিদের সম্ভাব্য রকেট হামলার বিষয়ে সতর্ক করে দেয় ইজরায়েল। তবে রকেট হামলা হয়েছে কি না বা কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধ বিরতির আগে কয়েক ঘন্টা ধরে লড়াই চলতে থাকে। হামাস শাসিত ছিট মহলের কর্মকর্তারা বলেছেন যে গাজার একটি হাসপাতাল বোমা হামলার লক্ষ্য বস্তুর মধ্যে রয়েছে। উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছে যে লড়াই পুনরায় শুরু হওয়ার আগে বিরতিটি অস্থায়ী হবে। প্য়ালেস্তাইনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইজরায়েলি বোমাবর্ষণে গাজার প্রায় ১৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের প্রায় ৪০ শতাংশই শিশু। তবে ইজরায়েলি বোমা বর্ষণের মুখে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত হওয়ায় তথ্য রাখা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। 

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ