কুর্সিতে ‘জাদুগর’ নাকি মহারানি? শনিতে রায় দেবেন মরু রাজ্যের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাত পোহালেই শনিবার সকালে ভোটের লাইনে দাঁড়াবেন রাজস্থানের বাসিন্দারা। আগামী পাঁচ বছরের জন্য বেছে নেবেন নিজেদের ভাগ্যদেবতাকে। ‘জাদুগর’ অশোক গহলৌতকেই ফের ক্ষমতার কুর্সিতে বসাবেন নাকি ঢোলপুরের মহারানি বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর পর্যন্ত। কেননা, ওই দিনই বৈদ্যুতিন ভোটযন্ত্রের সিল খোলা হবে।

রাজ্যে বিধানসভার মোট আসন সংখ্যা ২০০ হলেও শনিবার ভোট নেওয়া হচ্ছে ১৯৯ আসনে। কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কোনারের মৃত্যুতে শ্রীগঙ্গানগর জেলার করণপুর আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। যে ১৯৯ আসনে  ভোট নেওয়া হবে সেখানে নিজেদের ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন ১,৮৬২ জন। মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, শচিন পাইলট, রাজ্যবর্ধন রাঠোড়, মানবেন্দ্র সিং, গোবিন্দ সিং দোতসারা, দিয়াকুমারী-সহ একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীর ভাগ্য বন্দি হবে বৈদ্যুতিন ভোট যন্ত্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন, শনিবারের ভোটে মোট ভোটদাতার সংখ্যা ৫ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ১০৫ জন। তার মধ্যে শতায়ু ভোটারের সংখ্যা ১৭,২৪১ জন। সকাল সাতটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শনিবারের ভোটে অশান্তি রুখতে কঠোর নিরাপত্তার বন্দোবস্থ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের ২৬,৩৯৩টি ভোটগ্রহণ কেন্দ্র পাহারায় থাকছেন লক্ষাধিক নিরাপত্তা কর্মী। ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তঃ রাজ্য এবং আন্তর্দেশীয় সীমান্তে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।  

মরু রাজ্যে মূলত লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে ভোটের আসরে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয়  লোকতান্ত্রিক পার্টিও। ভোট কাটাকুটি করে কংগ্রেস এবং বিজেপির সব হিসেব-নিকেশ ওলটপালট করে দিতে পারে ভোট কাটুয়া হিসেবে পরিচিত দলগুলি। বিজেপির নজর যেমন জাঠ এবং দলিত ভোটারদের দিকে, তেমনই কংগ্রেসের নজর মুসলিম ও ওবিসি ভোটারদের দিকে।

পাঁচ বছর আগে বিধানসভা ভোটে ১০০ আসনে জিতে মরু রাজ্যের মসনদে আসীন হয়েছিল কংগ্রেস। দলের গোষ্ঠীকোন্দল এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মোকাবিলা করতে হচ্ছে হাত শিবিরকে। বিজেপিও গোষ্ঠদ্বন্দ্বে জর্জরিত। আগামী লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ের অন্যতম রাজ্য রাজস্থানে ক্ষমতা দখলের জন্য চেষ্টার ত্রুটি রাখেনি কংগ্রেস এবং বিজেপি নেতৃত্ব। এখন দেখার, মরু রাজ্যের বাসিন্দারা শেষ পর্যন্ত কার উপরে আস্থা রাখে। জাদুগরের উপরে নাকি মহারানির উপরে?  

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন