‘তেলঙ্গানায় বিজেপির চাকা ফুটো করেছি, দিল্লিতেও করব’, হুঙ্কার রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলেঙ্গানায় বিধানসভা ভোটে জিতে ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী রাহুল গান্ধি। শনিবার বিধানসভা ভোটের প্রচারে তিনি বলেন, ‘তেলঙ্গানায় ভোটে জিতে কংগ্রেসই ক্ষমতায় আসবে। রাজ্যের মানুষ প্রভুতান্ত্রিক সরকার বদলে বদ্ধপরিকর।’ একইসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘তেলঙ্গানায় বিজেপির চার চাকা ফুটো করে দিয়েছি। শিগগিরই দিল্লিতেও করব।’

আগামী মঙ্গলবার তেলেঙ্গানা বিধানসভায় ভোট প্রচার শেষ হচ্ছে। হাতে আর মাত্র তিনদিন রয়েছে। তাই কোমর কষে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এদিন দলের হয়ে প্রচারে এসেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তাঁর ভাষণ শুনতে উপচে পড়েছিল ভিড়। সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাজীব তনয়। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘কে চন্দ্রশেখর রাও বলছেন, কংগ্রেস কী করেছে. ওনাকে বলতে চাই, যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে উনি পড়েছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান কংগ্রেস গড়েছে। যে বিমানবন্দর থেকে ওনার চপার ওড়ে, সেই বিমানবন্দর তৈরি হয়েছে কংগ্রেসি জমানায়। যে আউটার রিং রোড ধরে ওনার গাড়ি সোঁ-সোঁ করে চলে, সেই রাস্তাও গড়েছে কংগ্রেস। এমনকি আজ হায়দরাবাদ যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম তালুক, তাও সম্ভব হয়েছে কংগ্রেসের উদ্যোগে। যে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে উনি আসীন, সেই রাজ্যও অনোমোদন হয়েছিল কংগ্রেসের জমানায়।’

এখানেই থামেননি ওয়ানাডের সাংসদ। রাজ্যের শাসকদলের মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও আক্রমণ শানান। রাহুলের অভিযোগ, ‘দলিত বন্ধু প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন বিআরএস বিধায়ক। কালেশ্বেরম সেচ প্রকল্পে এক লক্ষ কোটি টাকা গায়েব করেছেন খোদ মুখ্যমন্ত্রী। প্রতিটি সরকারি পদ আজ অর্থ বানানোর পদ হিসেবে পরিণত হয়েছে।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি