গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জল্পনাই সত্যি হলো। আগামী বছর আইপিএলে গুজরাত টাইটান্সের সেনাপতির দায়িত্ব সামলাবেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিল। সোমবার এ কথা জানিয়েছেন গুজরাত টাইটান্সের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি। অধিনায়কের দায়িত্ব পাওয়ার খবরে নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি গিল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘গুজরাতের মতো দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। একটা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়।’

গতকাল রবিবার পর্যন্ত হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সে থাকবেন কিনা, তা নিয়ে টানটান নাটক চলছিল। গুজরাত টাইটান্সের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ হয়েছিল, তাতে হার্দিকের নাম ছিল। কিন্তু রাতেই জানা যায়, গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে মোটা টাকার চুক্তি করেছেন তিনি। আর হার্দিকের এই ডিগবাজিতে খানিকটা থতমত খেয়ে যান গুজরাত টাইটান্সের কর্তারা। জল্পনা শুরু হয়, হার্দিকের পরিবর্তে দলের সেনাপতির দায়িত্ব সঁপে দেওয়া হবে ভারতীয় দলের তরুণ ব্যাটার শুভমন গিলের হাতে। এদিন সকালে সেই জল্পনাই সত্যি হলো।

২০২২ সালে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়া ও ২০২৩ সালে রানার্স হওয়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন গিল। ফলে তাঁর উপরেই আস্থা রেখেছেন দলের কর্তারা। গুজরাত টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত দু’বছরে আরও পরিণত হয়েছে শুভমন। দলের নতুন অধিনায়ক হিসাবে তাঁকে পেয়ে আমরা গর্বিত। আশা করছি, সামনের মরসুমে খুব ভাল খেলবে।’

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে