গড়বেতার জঙ্গলে উদ্ধার নাবালক-নাবালিকার ঝুলন্ত দেহ

পুলিশের ধারনা প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে জঙ্গলের ভিতরে একটি গাছের ডালে এক নাবালক ও এক নাবালিকার(Minors) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার সদর মহকুমার গড়বেতা-১(Garbeta) ব্লকের সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই দুইজন প্রেমঘটিত কারণে আত্মঘাতী(Lovers Suiside) হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ(Police) দুটি দেহই উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশেরও ধারনা প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন অর্থাৎ সোমবার সকালে আমশোলের জঙ্গলে পাশের রাস্তা দিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা যাচ্ছিলেন। তাঁদেরই কয়েকজন এক কিশোরীকে গাছের ডালে ঝুলতে দেখেছিলেন। কাছে গিয়ে তাঁরা দেখেন, ওই গাছেই একইসঙ্গে ঝুলছে আরও এক যুবকও। গ্রামের খবর চাউর হতেই গ্রামবাসীরা তাঁদের দেখতে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটাকে প্রথম দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গাছের ডালে পেঁচিয়ে ওড়নার একপ্রান্ত বাঁধা গলায়। জঙ্গলের ঝোপের ফাঁক দিয়ে এমনভাবে দেহটা দেখা ছিল যাতে পিছনের যুবককে দেখা যাচ্ছিল না তখনও। কাছে যেতেই দেখা যায় ওড়নার ওপর প্রান্তের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আরও এক যুবক।

জানা গিয়েছে মেয়েটির নাম বর্ষা। বয়স বছর ১৪। বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুরে। ছেলেটির নাম অবশ্য জানা যায়নি। তবে তার বাড়ি বাড়ি বাঁকুড়া জেলার জয়পুর থানার বৈতাল এলাকায়। ছেলেটির বয়স ১৭। এই অল্প বয়সেই কেন তাঁরা নিজেদের শেষ করে দিল সেটাই ভাবাচ্ছে সকলকে। দুইজনই সন্ধিপুর এলাকায় মাঝে মধ্যেই তাদের আত্মীয়ের বাড়িতে আসত। সেই সূত্রেই আলাপ। তাদের প্রেমের কথা জানতে পেরে তাদের পরিবারেই অশান্তি লেগেছিল। এখন মনে করা হচ্ছে, সেই অশান্তির জন্যই আত্মঘাতী হয়েছে দুইজনে।

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস