সরে গেলেন জ্যাক ডরসি, টুইটারের নতুন সিইও মুম্বইয়ের পরাগ আগরওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: সরে গেলেন জ্যাক ডরসি। দীর্ঘ ১৬ বছর ধরে টুইটারের সিইওসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলানোর পর অবশেষে পদত্যাগ করলেন তিনি। অন্যদিকে জ্যাক ডরসির পদত্যাগের পর টুইটারের নতুন সিইও নির্বাচিত হলেন আইআইটির ছাত্র মুম্বইয়ের বাসিন্দা পরাগ আগরওয়াল। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, টুইটারের নতুন সিইও হিসেবে পরাগ আগরওয়ালকেই নির্বাচন করেছে টুইটার বোর্ড। 

পরাগ আগরওয়াল বিগত ১০ বছর ধরে টুইটারের চিফ টেকনিকাল অফিসার (সিটিও) পদে কর্মরত ছিলেন। মুম্বইয়ের বাসিন্দা পরাগ অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেছেন। পরে আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট করেন। ২০০৬ সালের জুন মাসে তিনি মাইক্রোসফটে যোগ দিন। কিন্তু ৪ মাস পরেই সেই চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন ইয়াহুতে। এরপর ২০১১ সালের অক্টোবরে তিনি টুইটারে যোগ দেন। সেই সময় তিনি টুইটারের ডিস্টিগুইশড সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। দীর্ঘ ৬ বছর সেই পদে কাজ করার পরে ২০১৭ সালের অক্টোবরে তিনি টুইটারের চিফ টেকনিকাল অফিসার (সিটিও) পদে নিযুক্ত হন। 

জ্যাক ডরসি নিজেই পদত্যাগের পর পরাগের সিইও পদে নিয়োগের সংবাদটি জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছেন। সেখানে তিনি পরাগকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমি টুইটার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি এই সংস্থাকে চালনা করার জন্য অন্য একজন প্রস্তুত। টুইটারের সিইও হিসেবে পরাগের প্রতি আমার আস্থা গভীর। গত ১০ বছর ধরে তার কাজ এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে ব্যাপকভাবে সাহায্য করেছে। আমি তাঁর দক্ষতা, হৃদয় এবং আত্মার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আমি মনে করি এটা তাঁর নেতৃত্ব দেওয়ার সঠিক সময়।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল