হায়দরাবাদে ডিজনিল্যান্ড বানানোর আবদার খুদের, কী জবাব দিলেন মন্ত্রী ?

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে ডিজনিল্যান্ড! এই রকমই এক আবদার করেছে তেলেঙ্গানার এক তরুণী। তাও আবার তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও-র কাছে। মন্ত্রী জবাবও দিয়েছেন তাঁকে।

এক্স মাধ্যেমে পোস্ট করা একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ে মিষ্টার রামা রাওকে তাদের শহরে বিখ্যাত বিনোদন পার্ক ডিজনিল্যান্ড নিয়ে আসার জন্য অনুরোধ করছে। ভিডিওটি শেয়ার করে সুরেন্দ্র বিনায়কম লিখেছেন, ‘তেলেঙ্গানা নির্বাচন নিয়ে কেটিআরের কাছে আমার মেয়ের অনুরোধ।’

মেয়েটি তেলুগু ভাষায় আবদার জানাচ্ছে “কেটিআর মামা, আপনি কি দয়া করে ডিজনিল্যান্ডকে হায়দরাবাদে নিয়ে আসতে পারেন?” এই আবদারের জবাবে মন্ত্রী বলেন, তিনি ডিজনিল্যান্ডকে হায়দরাবাদে আনার প্রতিশ্রুতি দিতে পারছেন না, তবে তিনি অবশ্যই চেষ্টা করবেন। রামা রাও লিখেছেন, “Can’t promise Beta but will try my best.”

বাচ্ছা মেয়েটির এই অবদার দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এত সুন্দর আবদার।’ আরেকজন বলেছেন,”ডিজনিল্যান্ড হায়দরাবাদে এলে সত্যিই দুর্দান্ত হবে। এর জন্য ১০০ একর জমি রয়েছে।”

ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়া, প্যারিস, টোকিও এবং হংকংয়ের একটি বিশ্ববিখ্যাত বিনোদন পার্ক। ২০২২ সালের অক্টোবরে এক সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গিয়েছিল, যে ডিজনিল্যান্ডের একটি থিম পার্ক স্থাপনের সম্ভাবনার জন্য শ্রীলঙ্কার হাম্বানটোটা সফর করার কথা ছিল।

এদিকে, তেলঙ্গানায় ৩০ শে নভেম্বর বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং ক্ষমতাসীন বিআরএস, কংগ্রেস এবং বিজেপি রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী। আগামী ৩ ডিসেম্বর আরও চারটি রাজ্যের সঙ্গে ভোট গণনা হবে।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩