চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

EXIT POLL: মিজোরামে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি, আইজল: উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরাম বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে। অর্থা‍ৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারে পৌঁছতে পারছে না কোনও দলই। ত্রিশঙ্কু বিধানসভায় সরকার গঠনের চাবিকাঠি থাকতে পারে কংগ্রেসের হাতে। বৃহস্পতিবার সন্ধ্যায় বুথফেরত সমীক্ষায় অন্তত তেমনই পূর্বাভাস মিলেছে।

৫ বছর আগে ২০১৮ সালে ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় ২৬টি আসনে জিতে সরকার গঠন করেছিল এনডিএ’র জোট শরিক মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। ৮টি আসনে জিতে বিরোধী দলের তকমা পেয়েছিল জেডপিএম। আর কংগ্রেসের দখলে ছিল মাত্র পাঁচটি আসন। কিন্তু মুখ্যমন্ত্রী তথা এমএনএফ সুপ্রিমো জোরামথাঙ্গার কাজকর্মে গত কয়েক মাস ধরেই বিরক্ত ছিলেন। বিধানসভার ভোটে সাধারন মানুষের সেই অসন্তুষ্টির প্রভাব পড়তে চলেছে বলে বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।

৪০ আসন বিশিষ্ট মিজোরামে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হলো ২১। ‘এবিপি নিউজ-সি ভোটার’-এর সমীক্ষা অনুযায়ী, এমএনএফ পেতে পারে ১৫ থেকে ২১ আসন। বিরোধী দল জেডপিএম ১২ থেকে ১৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২ থেকে ৮টি আসন। শূন্য হাতে ফিরতে হচ্ছে বিজেপিকে। ‘ইন্ডিয়া টিভি-সিএনএক্স’ এর সমীক্ষা অনুযায়ী, ৪০ আসনের মধ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন। জেডপিএম পেতে পারে ১২ থেকে ১৬ আসন। কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১০ আসন। বিজেপি সর্বাধিক পেতে পারে ২টি আসন।

‘জন কি বাত’-এর সমীক্ষায় বলা হয়েছে, ‘রাজ্যের ৪০টি আসনের মধ্যে ক্ষমতাসীন এমএনএফ পেতে পারে ১০ থেকে ১৪ আসন। জেডপিএমের ঝুলিতে যেতে পারে ১৫ থেকে ২৫ আসন। কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৯টি আসন। বিজেপি পেতে চলেছে ০-২টি আসন।’ বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘রিপাবলিক টিভি-মাটরিজ’ –এর সমীক্ষা বলছে, ১৭ থেকে ২২ আসনে জিততে পারে মিজো ন্যাশনাল ফ্রন্ট। উল্টোদিকে ৭ থেকে ১২টি আসন পেতে পারে জেডপিএম। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭-১০টি আসন। বিজেপি জিততে পারে ১-২টি আসনে। অর্থা‍ৎ খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে ভোটে দাগ কাটতে পারছে না কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ