সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে অনুভূত হয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কুমিল্লা, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি, কুষ্টিয়ায় কম্পন  অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ  ও দক্ষিণ পশ্চিমে। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  তবে সাতসকালে এই ভূমিকম্পের জেরে বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু তাই নয়  আতঙ্কে পড়ে তাঁরা ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

পাশাপাশি এদিন বাংলাদেশ ছাড়াও ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে,  শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। বাংলাদেশের বিস্তীর্ণ ভূভাগের পাশাপাশি, ভারতের লাদাখ ছাড়াও ত্রিপুরায় কিছু এলাকায় অনুভূত হয়েছে কম্পন।

তবে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। প্রসঙ্গত লেহ ও লাদাখ, দুই এলাকাই পড়ে সিসেমিক জোন ৪ এর আওতায়। সেই জায়গা থেকে এই এলাকাগুলিতে কম্পনের ঝুঁকি থেকে যায়। হিমালয় সংলগ্ন এলাকার এই দুই অঞ্চল ঘিরে কম্পনের আশঙ্কা থেকে যায়।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ