বন্যায় ভাসছে তানজানিয়া, ভূমিধসে নিহত ৪৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বন্যায় ভাসছে তানজানিয়ার উত্তরাঞ্চল। ভূমিধসে নিহত কমপক্ষে ৪৭ জন ও আহত ৮৫ জন। পূর্ব আফ্রিকার অন্যান্য দেশের মতো তানজানিয়াতেও খরার পর বেশ কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে এই বন্য়া। রাজধানী দোদোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কাটেশ শহরেও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে।

উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার কমিশনার কুইন সেন্ডিগা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসের কারনে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৫ জন। হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়াও মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বর্তমানে কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কারণে বর্তমানে দুবাইতে রয়েছেন। তিনি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধার কাজে সহায়তা করার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন তিনি। তানজানিয়ার স্বাস্থ্য মন্ত্রক থেকে অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় হাসান বলেন, ‘এই ঘটনায় আমরা খুবই মর্মাহত।’

এদিকে এই দেশের আবহাওয়া দফতর সতর্ক করে দিয়ে বলেছে, নভেম্বরে সারাদেশে প্রবল বৃষ্টিপাতের পর এই মাসেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পূর্ব আফ্রিকার দেশগুলোতে অভূতপূর্ব খরার পর এবার প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জন্য আংশিকভাবে ‘এলনিনো’-কে দায়ী করা হয়েছে যা সাম্প্রতিক সপ্তাহগুলিতে কেনিয়া এবং সোমালিয়াতেও শত শত লোককে হত্যা করেছে।

ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব আফ্রিকার রাস্তাঘাটও ধ্বংস হয়ে গিয়েছে এবং জলের তলায় চলে গিয়েছে বেশ কয়েকটি শহর। হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। গত মাসে তানজানিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গিতা এবং উনগুজার কিছু অংশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন