Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃদরোগে আক্রান্ত শ্রেয়স তলপাড়ে, তড়িঘড়ি করা হল অ্যাঞ্জিওপ্লাস্টি, কেমন আছেন?

এই মূহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রের খবর, আজ রাত ১০ টার দিকে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে হচ্ছেটা কী! একের পর এক বিপত্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন বলিউড তথা মারাঠি অভিনেতা শ্রেয়স তলপাড়ে। আর এদিন রাতেই মুম্বইয়ের আন্ধেরি এলাকার বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর। এই মূহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রের খবর, রাত ১০ টার দিকে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তবে এখন তিনি ভাল আছেন। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আজ ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর শুটিং চলাকালীন অভিনেতা হঠাৎই অস্বস্তি বোধ করেন। তারপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান যে, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ডাক্তার সূত্রে খবর, “তাকে সন্ধ্যায় ভর্তি করা হয়েছে এবং রাত ১০ টার দিকে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি এখন ভালো আছেন এবং কয়েকদিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে।” শ্রেয়াস তালপাড়ে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি মারাঠী ইন্ডাস্ট্রিতেও তাঁর বেশ নামডাক। বর্তমানে তাঁর বয়স ৪৭ বছর। হিন্দি এবং মারাঠি সিনেমার একজন প্রশংসিত অভিনেতা তিনি।

২০০৫ সালে নাসিরুদ্দিন শাহ অভিনীত চলচ্চিত্র ‘ইকবাল’-এ একজন বিশেষভাবে-অক্ষম ক্রীড়াবিদ চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। শ্রেয়াস তালপাড়ে ইকবালের আগে মারাঠি টিভি শো এবং নাটকের মাধ্যমে খ্যাতি অর্জন করে ছিলেন। তিনি ওম শান্তি ওম, গোলমাল রিটার্নস সহ বেশ কয়েকটি বক্স-অফিস হিট চলচ্চিত্রের অংশ হয়েছেন।এছাড়াও হাউসফুল ২-এও তাঁর কৌতুক অভিনয় বেশ মন কেড়েছে সকলের। এদিকে, কাজের ফ্রন্টে, শ্রেয়াস তালপাড়েকে পরবর্তীতে দেখা যাবে কঙ্গনা রানাউতের পরিচালনায় – ইমার্জেন্সিতে। যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকাতে চিত্রিত করবেন।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘ঘাস ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি