সংসদ হানার মূলচক্রী ললিত ঝা’র ৭ দিনের পুলিশ হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে হানার মূলচক্রী ললিত ঝা-কে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে ১৫ দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার দুপুরে সংসদ চলাকালীন লোকসভায় হানা দিয়েছিলেন দুই যুবক মনোরঞ্জন ডি ও সাগর শর্মা। একই সময়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন আরও দুজন। চার জনকেই পাকড়াও করা। ধৃতদের জেরা করে দিল্লি পুলিশের গোয়েন্দারা জানতে পারেন, সংসদে হানার মূলচক্রী বা মাস্টারমাইন্ড হলেন ললিত ঝা। আদতে বিহারের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক ২৮ বছর বয়সী ললিত বেশ কয়েক মাস কলকাতার বড়বাজারের ঘাঁটি গেড়েছিলেন। সংসদে হানার পরেই ললিতকে ধরতে বিশেষ অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশ। যদিও তন্নতন্ন করে খুঁজেও তাঁর টিঁকি ছুঁতে পারেননি দিল্লি পুলিশের দুঁদে আধিকারিকরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে রাজধানীর কর্তব্যপথ থানায় নিজেই আত্মসমর্পণ করেন ললিত। আত্মসমর্পণের পরেই তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সারারাত ধরে জেরা করা হয়।

এদিন দুপুরে ললিতকে হাজির করা হয় পাতিয়ালা হাউস কোর্টে। সংসদে হানার মূলচক্রীর হয়ে কোনও আইনজীবী না থাকায় আদালতের পক্ষ থেকে এক আইনজীবীকে নিয়োগ করা হয়। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ‘বুধবার সংসদে যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার মাস্টারমাইন্ড ছিলেন ললিত। তবে ওই ভয়াবহ ঘটনার পিছনে আরও কেউ জড়িত কিনা তা জানার জন্যই ললিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ