‘সন্দেশখালি ব্যর্থ হওয়ার পরে ওদের প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে অশান্তি’, সতর্ক বার্তা মমতার

এই ভোট চলাকালীন সময়ে যাতে কেউ মন্দিরে মসজিদে ঝামেলা বাঁধিয়ে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে না পারে তার জন্য প্রশাসনকে সতর্ক করে দিলেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালি(Sandeshkhali) নিয়ে এবার বড় সতর্কবার্তা দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নাম না করেই তিনি নিশানা বানিয়েছেন বিজেপিকে(BJP)। এদিন অর্থাৎ শনিবার হুগলি জেলার(Hooghly District) আরামবাগ মহকুমার(Aarambag Sub Division) গোঘাট এলাকার কামারপুকুরে ছিল মমতার সভা। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী মিতালী বাগের সমর্থনে আয়োজিত সেই সভা থেকেই মমতা বাংলার মানুষ এবং জেলা প্রশাসনগুলিকে সতর্ক করে দেন যাতে কোনওভাবেই এই ভোট চলাকালীন সময়ে কেউ মন্দিরে মসজিদে ঝামেলা বাঁধিয়ে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে না পারে। প্রসঙ্গত এর আগেই রাজ্যের ওয়াকিবহাল মহলও জানিয়েছিল, গেরুয়া ব্রিগেডের তরফে সন্দেশখালি নিয়ে বাংলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার কৌশল নেওয়া হলেও রাজ্য সরকারের সর্তক প্রশাসন এবং রাজ্যের শাসক দলের সুসংগঠিত সংগঠনের দৌলতে তা সম্ভব হয়নি। কিন্তু এখন হয়নি বলে যে ভবিষ্যতেও হবে না তার কোনও গ্যারেন্টি নেই। তাই সতর্ক থাকাই সবার কাছে শ্রেয়। এদিন বাংলার মুখ্যমন্ত্রীও সেই সতর্কতার কথাই বলেছেন।

এদিন কামারপুকুরের সভা থেকে মমতা জানিয়ে দেন, ‘সন্দেশখালির কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। মা বোনেদের দিয়ে কী লিখিয়ে নিয়েছে  কেউ জানেনও না। এরা চক্রান্ত করে।  দেখবেন মাঝে মধ্যেই এরা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে ওদের পুতুল, আমাদের ঠাকুর দেবতা। আমরা সেসব সরাই না। আমরা সম্মান করি। সে যে দেবতাই হোক। ওরা সরাতে পারে। সমস্ত জেলা প্রশাসনকে বলব মন্দিরগুলো খেয়াল রাখুন, সন্দেশখালি ব্যর্থ হওয়ার পরে ওদের প্ল্যান ওরা মন্দিরে মন্দিরে গিয়ে নতুন অশান্তি করতে পারে। সেগুলো করতে দেবেন না। কোনও জায়গায় যেন অশান্তি না হয়। যেখানে অশান্তি হবে, সেখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তাই খেয়াল রাখুন। যেখানে যেখানে কিছু সরাবে সেখানে নতুন মূর্তি এনে দেবেন। আমরা ওঁদের মতো নয়। আমরা মন্দির থেকে মূর্তি সরাই না। প্রশাসনকে বলব Take Care। সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর এটাই বিজেপির পরিকল্পনা মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে বিভাজন তৈরি করা। এটা করতে দেবেন না। কোনও জায়গায় যেন না হয়।’

ঘটনাচক্রে এদিই রাজ্যের পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার মেমারি থানার মহিষডাঙ্গা গ্রামে চুরি যাওয়া দুর্গা মূর্তি ফিরেয়ে দিয়ে গিয়েছে চোর। দেবী মহিষমর্দিনীর নামেই মেমারির মহিষডাঙা গ্রামটি পরিচিত। গ্রামের মন্দিরেই থাকেন দেবী। নিয়ম মেনে পুজো পাঠও হয়। দেবীর প্রতি এই গ্রামের প্রতিটি মানুষের অগাধ ভক্তি। সেই মূর্তি চুরি যায় গত মঙ্গলবার রাতে। মূর্তি চুরি যাওয়ায় গ্রামের লোকেরা প্রচন্ড ভেঙ্গে পড়েছিল। গ্রামবাসীদের মধ্যে সন্দেহ জেগেছিল পাশের গ্রামের ভিন্ন ধর্মী কিছু লোক এই চুরির কাজ করতে পারেন। কিন্তু এদিন সকালেই সকালে গ্রামের অদূরে নির্জন জায়গায় থাকা পুকুর পাড়ের রাস্তার তাল গাছের নীচে একটি ব্যাগে ভরে রাখা অবস্থায় অষ্টধাতুর মহিষমর্দিনী মূর্তিটি উদ্ধার হয়। দেবীমূর্তি উদ্ধার হওয়ার খবর জানাজানি হতেই গ্রামের সকলে উচ্ছাসে ফেঠে পড়েন। শাঁখ বাজিয়ে, উলু দিয়ে দেবীমূর্তি ফিরিয়ে আনা হয় ফের মন্দিরের অন্দরে। প্রশমিত হয় সাম্পরদায়িক উত্তেজনাও।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী