প্রচারের শেষ দিনে বেরিয়ে মানুষের মুখে হাসি দেখলেন রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি :  তৃণমূলে প্রার্থী হয়ে প্রথম দিন থেকেই ময়দানে নেমেছিলেন রচনা। তাঁর রাজনীতিতে আসার পর এই নিয়ে কম জলঘোলা হয় নি। পদে পদে কটাক্ষের ঝড় ধেয়ে এসেছে তাঁর দিকে। প্রচারের প্রথম দিনেই ‘শিল্পের ধোঁয়া’ দেখেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমসের ছড়াছড়ি। তাঁকে নিয়ে সমালোচনার আর শেষ ছিল না। তবে তাতে দমে যান নি রচনা। প্রথম দিন প্রচারে বেরিয়ে শিল্পের ধোঁয়া দেখেছিলেন বটে, তবে শেষ দিন প্রচারে বেরিয়ে বললেন অন্য কথা।

শনিবার সকালে পাণ্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে রোড শো শুরু হয়েছিল তৃণমূল প্রার্থীর। বৈঁচি বাজার, আলিপুর, বৈঁচি গ্রাম হয়ে বৈঁচি স্টেশনে এসে শেষ হয় সেই রোড-শো। বৈঁচির রোড শো শেষে রচনাকে প্রশ্ন করা হলে তৃণমূল প্রার্থী জানান, শেষ দিনে শুধু মানুষের মুখে হাসি দেখতে পেলেন তিনি।তিনি আরও জানান, ‘‘আজকে ধোঁয়ার জায়গা নেই।আমি আজ শুধু মানুষের হাসিমুখ দেখতে পেলাম। যা-ই হোক না কেন, প্রচুর মানুষের ভালবাসা নিয়ে ফেরত যাব।’’

আগামী স‌োমবার, ২০ মে হুগলি কেন্দ্রে লোকসভা ভোট। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, তার আগে শনিবারই শেষ প্রচার সারতে পারবেন কেন্দ্রের প্রার্থীরা। এই কটা দিন একটুও বিশ্রাম নেন নি তিনি। জোরকদমে নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি। খোলা জিপে টানা প্রচারে যোগ দিয়েছেন রচনা। রচনা জানান, দেড় মাস ধরে প্রচার চলছে তাঁর। মানুষের ভাল সাড়া পেয়েছেন। দিন দু’য়েক আগে বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি।তাই নিয়ে মজার ছলে তিনি বলেন ‘‘আমাকে দু টুকরো করে দিলে ভাল হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো।’’

তবে প্রচারে গিয়ে যে তিনি ভাল সাড়া পেয়েছেন বোঝাই যাচ্ছে। সেকথা নিজের মুখে বলেছেন ও তিনি। এখন দেখার বিষয় প্রচারের শেষ দিনে যে হাসি তিনি দেখেছেন মানুষের মধ্যে তা ফলপ্রসু হয়ে উঠে আসে কি না ২০ মে হুগলি কেন্দ্রে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ