ট্রাম্পের প্রাক্তন আইনজীবীকে ১৫ কোটি ডলার জরিমানা আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট  ট্রাম্পের  আইনজীবী রুডি গিলিয়ানিরকে  ১৫ কোটি ডলার জরিমানা করলো আদালত।  রুডি দীর্ঘদিন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং নিউইয়র্ক শহরের  প্রাক্তন মেয়র ছিলেন। জানা গিয়েছে , ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় দুই নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আইনজীবী রুডি। তার এমন মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন এই দুই নারী। তারা আদালতকে জানান, সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তারা জর্জিয়ার ফুলটন কাউন্টিতে নির্বাচনী দায়িত্ব পালন করেন। 

  রুডির এমন মিথ্যা দাবির পর জীবন নিয়েও  আশঙ্কায় পড়ে দুই মহিলা। আদালতের রায়ের পর শুক্রবার ওয়ান্ড্রিয়া মস বলেন,’আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো কোনো নির্বাচনী কর্মী, ভোটার বা স্কুল বোর্ডের সদস্য বা অন্য যে কেউ কখনো যেন আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তার মুখোমুখি না হয়।‘ তবে এদিনের রায় দানের পর  খানিক স্বস্তি পেল দুই নারী।

এদিন শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন,‘ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেওয়া এবং নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী রুডি গিলিয়ানির। তাই তাঁকে ১৫ কোটি ডলার জরিমানা দিতে হবে।‘ তবে এই রায়ের পর গিলিয়ানি বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।  তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু তাই নয় গিলিয়ানি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সেটি ‘অযৌক্তিক’।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন