চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এ কী হাল বিজেপি! মুর্শিদাবাদের মাটিতেই নেই ২০০০ বুথে কমিটি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: একুশে জেলার দুই বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফুটেছিল। তারপর প্রায় আড়াই বছর কেটে গিয়েছে। কিন্তু তারপর জেলার ২০০০ বুথে কোনও কমিটিই গঠন করতে পারেনি পদ্মশিবির। হ্যাঁ, ২৪’র ভোটের(General Election 2024) আগে বাংলার(Bengal) মাটিতে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে(Murshidabad District) এটাই বিজেপির(BJP) হাল। এই জেলায় পদ্মশিবিরকে শক্তিশালী করে তুলতে জেলাকে ৩টি সাংগঠিক জেলায়(Organizational District) ভাগ করে নিয়েছে বঙ্গ বিজেপি। কিন্তু তারপরেও ছবিতে বদল ঘটেনি। মুর্শিদাবাদ জেলায় বিজেপির তিন সাংগঠনিক জেলা মিলিয়ে প্রায় ২০০০ বুথে কমিটি(Booth Committee) নেই দলের। বহরমপুর সাংগঠনিক জেলায় এখনও পর্যন্ত ৭৩৭টি বুথে কোনও কমিটি গঠন করা যায়নি। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় প্রায় ৭০০ বুথে বিজেপির কোনও কমিটি নেই। জঙ্গিপুর সাংগঠনিক জেলার চিত্রটা অনেকটাই একই রকম। স্বাভাবিক ভাবেই এই জেলায় দলের হাল নিয়ে অস্বস্তিতে রয়েছেন পদ্মশিবিরের নেতারা।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলাজুড়ে প্রায় ২ হাজার বুথে দলের কোনও কমিটি না থাকায় বেশ উদ্বিগ্ন পদ্ম শিবিরের নেতারা। কারণ, পঞ্চায়েত ভোটে শহর লাগোয়া কিছু এলাকায় পদ্মচিহ্নে কিছুটা ভোট বাড়লেও, সেটা যে সাংগঠনিক ক্ষমতায় বাড়েনি তা ভালোভাবেই জানেন বিজেপির কর্মকর্তারা। নিচুতলার কর্মীরা আশঙ্কা করছেন যে, এই সাংগঠনিক শক্তি নিয়ে ভোটে নামলে জয় তো দূরের কথা, তৃতীয় হওয়ার জন্যও লড়াই করতে হবে। আবার জেলার পদ্মনেতারা এটাও মানছেন যে, লোকসভা নির্বাচনের আগে ওই সব বুথে কমিটি গঠন করা কার্যত অসম্ভব। আর তাই বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়েই প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরেই। ভোটের আগে মুখরক্ষায় কিছুটা ঘর গোছাতে শুরু করেই তাই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন দলের জেলা নেতারা। জেলার কয়েক হাজার বুথে একজনের কমিটি গড়ারও চিন্তাভাবনা শুরু করেছেন তাঁরা।  

মুর্শিদাবাদের বিজেপি নেতাদের একাংশের মতে, সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় দলের সংগঠনের এমনই বেহাল অবস্থা, যে এবার ১জনকে নিয়েই কমিটি গড়তে হবে। লোকসভা ভোটের আগে বহরমপুর সাংগঠনিক জেলায় এই পদ্ধতিতে আপাতত ২০০ বুথে কমিটি গঠন করার চেষ্টায় আছেন নেতারা। এই পদ্ধতি সফল হলে আগামীতে গোটা জেলায় এটাই মডেল হতে পারে বিজেপির। তবে যে যাই বলুন বা দাবি করুন মুসলিম প্রধান জেলায় বিজেপির মতো দলের পক্ষে সব বুথে কমিটি গঠন করা অনেকটাই কঠিন। লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা তৈরি করে গোটা রাজ্যেই ঘর গোছানোর কাজ শুরু করতে চেয়েছিল বিজেপি। সেই সূত্রেই কয়েক মাস আগেই মুর্শিদাবাদ জেলাকে সাংগঠনিকভাবে তিন ভাগে ভাগ করেছে গেরুয়া শিবির। বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। কিন্তু বুথ কমিটি স্তরে দলের সেভাবে কোনও উন্নতিই হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ