বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতী পেল NAAC-এর B+ গ্রেড

বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হচ্ছে না। পাশাপাশি, নিজস্ব মূল্যায়ন বৈঠকও দীর্ঘদিন বন্ধ এবং একাধিক নিয়োগ নিয়ে চূড়ান্ত দূর্নীতির অভিযোগ উঠছে

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ক্রমশ নিম্নমুখী ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন গ্রাফ। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (NAAC) সাম্প্রতিক মূল্যায়নে বি-প্লাস গ্রেড পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এর আগেও এই গ্রেড পেলেও এবার পয়েন্ট অনেক কমেছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে অধ্যাপকদের সংগঠন ভিবিউফা। তাঁদের দাবি, এর জন্য দায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

অধ্যাপকদের সংগঠনের দাবি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের ইচ্ছামতো বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। যাকে ইচ্ছা হচ্ছে তাঁকেই সাসপেন্ড করছেন। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে। পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধে এই সংগঠনের অভিযোগ, নিজের পছন্দের লোকজন নিয়ে বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে সিংহভাগ অধ্যাপকদের দূরে সরিয়ে রেখেছেন। সে কারণে এই অবনমন। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় NAAC-এর মূল্যায়নে B+ গ্রেড পেয়েছিল। এবার সেই সময়কার পয়েন্টও অনেক কমেছে। পাশাপাশি NIRF-এর রিপোর্টেও শিক্ষার মান কমেছে বিশ্বভারতীর।

অধ্যাপকদের সংগঠন ভিবিউফা দাবি করেছে, বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হচ্ছে না। পাশাপাশি, নিজস্ব মূল্যায়ন বৈঠকও দীর্ঘদিন বন্ধ এবং একাধিক নিয়োগ নিয়ে চূড়ান্ত দূর্নীতির অভিযোগ উঠছে। সবমিলিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলেই এই অবনমন। ফলে দায় তাঁকেই নিতে হবে। যদিও এবার ন্যাকের মূল্যায়নের আগে যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবুও পয়েন্ট অনেক কম এল। এ নিয়ে বিশ্বভারতীর বর্তমান প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন অধ্যাপকরা।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩