মাওবাদীদের ডাকা ভারত বনধের দরুণ জঙ্গলমহলে আংশিক সাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি ঝাড়গ্রাম: মাওবাদীদের ডাকা ২৪ ঘন্টা ভারত বনধের দরুণ শুক্রবার বেলপাহাড়ি, লালগড় এলাকায় বন্ধ সব দোকানপাট।মাওবাদীদের(Maoist) ২৪ ঘন্টা ভারত বনধের জেরে বেলপাহাড়ি, লালগড় এলাকায় অনেকটাই শুনসান রাস্তাঘাট। বাসকর্মীরা ভয়ে বাস চালাতে নারাজ । তাই বেশীরভাগ বাস চলাচল করছে না জঙ্গলমহলের বেশিরভাগ রুটে। বাস মালিকদের বক্তব্য পুলিশ নিরাপত্তার আশ্বাস দিতে ব্যর্থ। তাই কর্মীরা ভয়ে বাস চালাচ্ছেন না। ঝাড়খন্ড(Jharkhand) ও বিহারে মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন এর প্রতিবাদে ১৬ থেকে ২২শে ডিসেম্বর প্রচার এবং ২২তারিখ ভারত বনধ- এর ডাক দেয় মাওবাদীরা।

গতকাল রাতে ঝাড়খন্ডের চক্রধরপুরে থার্ড লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা । তবে ডাউন এবং আপ লাইন ঠিক থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক আছে। এরাজ্যে বনধের কোনো প্রচার না থাকলেও সীমন্ত লাগোয়া বেলপাহাড়িতে (Belpahari)মুখে মুখে বনধ এর খবর ছড়ালে বেলপাহাড়ি এলাকা বনধ এর আকার ধারন করে। লালগড়েও(Lalgar) দোকান বাজার বেশীরভাগই বনধ। বেলপাহাড়ি এলাকায় বেসরকারি বাস বেশীরভাগই বন্ধ । এর জন্য বাস মালিক সংগঠন এর সম্পাদক পুলিশ প্রশাসনকেই দায়ী করেছে। তবে জেলার বাকি অংশের জনজীবন স্বাভাবিক।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার (SP)অরিজিৎ সিনহা জানান, এই জেলায় মাওবাদী দের কোনো কার্যকলাপ নেই। জন জীবন স্বাভাবিক। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভালো মন্দ বোঝেন। তবে নতুন করে মাওবাদীদের ডাকা বন্ধে বেলপাহাড়ি ও লালগড়ের বেশ কিছু এলাকা ভীত ও সন্ত্রস্ত হয়ে ওঠায় চিন্তিত প্রশাসন। অন্যদিকে, ঝাড়খন্ড ও বিহারের বেশ কিছু এলাকা থেকে সশস্ত্র মাওবাদী স্কোয়াডদের বিরুদ্ধে ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে কোবরা বাহিনী।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং