Loading live market data...
Loading active stocks...
Connecting...

টোটো নিয়ন্ত্রণে পরিবহণ দফতরকে গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

আদালত জানিয়ে দিয়েছে, টোটো নিয়ন্ত্রণের নির্দেশ জারি করতে পারে না কোনও পুরসভা। এর জন্য রাজ্যের পরিবহন দফতরকে এ বিষয়ে গাইডলাইন তৈরি করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের জেলা শহরগুলির গতি স্তব্ধ করে দিয়েছে অনিয়ন্ত্রিতভাবে সংখ্যায় বেড়ে চলা টোটো(Toto) যা ইতিমধ্যেই রাজ্যজুড়ে ‘গরিবের ট্যাক্সি’ হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যে এখন কয়েক লক্ষ মানুষের পরিবার এইসব টোটো চালানোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু ধেয়ে এসেছে যানজটের পাশাপাশি নানা জেলা সড়ক, রাজ্য সড়ক মায় জাতীয় সড়কেও দুর্ঘটনা। এই অবস্থায় রাজ্যের একাধিক পুরসভা এই টোটো নিয়ন্ত্রণের পথে নেমেছে নানা ভাবে। কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) এই সব পুরসভাকেই ধাক্কা দিল এক রায়ের মাধ্যমে। আদালত জানিয়ে দিয়েছে, টোটো নিয়ন্ত্রণের নির্দেশ জারি করতে পারে না কোনও পুরসভা(Municipality)। এর জন্য রাজ্যের পরিবহণ দফতরকে(West Bengal State Transport Department) এ বিষয়ে গাইডলাইন(Guideline) তৈরি করতে হবে। 

উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট পুরসভা(Basirhat Municipality) এলাকায় টোটো চলাচল নিয়ন্ত্রণে গত ১৮ আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করেছিল বসিরহাট পুর কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছিল, পুরো এলাকার আওতাভুক্ত রাস্তাগুলিতে টোটো চলাচল করতে পারবে না। শুধুমাত্র পরিবহণ দফরের নিবন্ধীকৃত টোটোগুলির চলাচলেই ছাড়পত্র দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বসিরহাট এলাকার টোটো ইউনিয়ন। সেই মামলাতেই এদিন টোটো নিয়ন্ত্রণে বসিরহাট পুরসভার জারি করা নির্দেশিকা খারিজ করে দেয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। সংশ্লিষ্ট মামলার শুনানিতে পুরসভার আইনজীবী জানান, পুর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ওই নির্দেশিকা জারি করা হয়েছিল। কারণ অনিয়ন্ত্রিত টোটো চলাচলের কারণে সাধারণ মানুষ যানজটের সমস্যায় পড়ছিলেন।

কিন্তু টোটো ইউনিয়নগুলির দাবি, টোটো বা ই রিকশা নিয়ন্ত্রণে পুরসভা এই ধরনের নির্দেশিকা জারি করতে পারে না। বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পুর কর্তৃপক্ষের জারি করা ওই বিজ্ঞপ্তি বাতিল করে দেন। সঙ্গে নির্দেশে জানিয়েছেন, পুরসভা কর্তৃপক্ষ এভাবে যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করতে পারে না। এই ব্যাপারে পরিবহণ দফতরকে আলাদা করে গাইডলাইন তৈরি করতে হবে। সে ব্যাপারে তারা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেআইনি যানবাহন নিয়ন্ত্রণে নতুন করে গাইডলাইন তৈরি করবে। যদিও সূত্রের খবর, এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে যেতে চলেছে বসিরহাট পুরসভা কর্তৃপক্ষ।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত