কুয়াশায় ঢেকে রাজধানী, বিমান পরিষেবায় জোর ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ঘন কুয়াশার জেরে ব্যাহত বিমান চলাচল। জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লিতে বাতিল হয়েছে ১৬ টি বিমান। তারমধ্যে  ১১ টি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমান। আবহাওয়া দফতর জানিয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী পালামে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যার জেরে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লির বিমানবন্দর।  এই কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানচলাচল। যার জেরে ব্যাহত হচ্ছে জনজীবন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন পালামে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাই বর্তমানে বদল হচ্ছে বিমানের সময়সূচীও।  যার জেরে বিপাকে পড়েছে যাত্রীরা।   

শনিবার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৪৭। যা বর্তমানে বাতাসের গুণগতমানের একদমই ‘খারাপ’-এর পর্যায়ে। প্রসঙ্গত , শূন্য থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ‘ভাল’, ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে ‘গুরুতর’ এবং ৪৫০ এর বেশি ‘গুরুতর প্লাস’ হিসাবে বিবেচিত হয়।

দিল্লি সরকার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুরের একটি যৌথ প্রকল্পের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে যে রাজধানীর বায়ু দূষণের প্রায় ৪৫ শতাংশ যানবাহন নির্গমনের জন্য দায়ী। দূষণ থেকে দিল্লিবাসীকে নিস্তার দিতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার, তাও পরিস্থিতি হাতের বাইরে। তবে দিল্লিতে লাগাতার বায়ুদূষণ ঊর্ধ্বমুখী হওয়ায় বেশ চিন্তায় পড়েছে পরিবেশবিদের একাংশ।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার