স্ত্রীকে মারধরের অভিযোগ মোটিভেশনাল বক্তা বিবেক বিন্দ্রার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউটিউব-সহ অনলাইন মাধ্যমে লক্ষ-লক্ষ মানুষকে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসার জন্য ‘বচন’ দিয়ে উদ্ধুব্ধ করেন তিনি। কিন্তু অনলাইনের পর্দায় ভদ্র-শান্ত স্বভাবের মানুষটির কু‍ৎসিত রূপ প্রকাশ পেয়েছে। স্ত্রী ইয়ানিকাকে মারধরের অভিযোগ উঠেছে মোটিভেশনাল স্পিকার হিসাবে পরিচিত পাওয়া বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। ইতিমধ্যেই নয়ডার সেক্টর ১২৬ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে বিন্দ্রার শ্যালক বৈভব কোয়েত্রা জানিয়েছেন, গত ৬ ডিসেম্বর বিন্দ্রার সঙ্গে তার বোন ইয়ানিকার বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের পরের দিনই বিন্দ্রার সঙ্গে তার মায়ের কোনও কারণে বচসা শুরু হয়। স্বামী ও শাশুড়ির উত্তপ্ত বাক্য বিনিময়ে ঘাবড়ে যান নব পরিনীতা ইয়ানিকা। তিনি বিবেককে থামানোর চেষ্টা করেন। আর তাতেই চটে গিয়ে স্ত্রীকে মারধর করেন স্বঘোষিত মোটিভেশনাল স্পিকার। স্বামীর এমন কদর্য রূপ দেখে ঘাবড়ে যান ইয়ানিকা। স্ত্রীকে নির্যাতনের বিষয়ে অবশ্য মুখ খুলতে রাজি হননি বিবেক বিন্দ্রা।

দেশের অন্যতম মোটিভেশনাল বক্তা হিসাবে পরিচিত বিবেক বিন্দ্রা। ইউটিউবে তার অনুগামী সংখ্যা ২ কোটিরও বেশি। বড়া বিজনেস প্রাইভেট কিমিটেড নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার। ওই সংস্থার মাধ্যমে মানুষকে উদ্ধুব্ধ করার ভিডিয়ো আপলোড করেন তিনি। সম্প্রতি দেশের আর এক মোটিভেশনাল বক্তা সন্দীপ মাহেশ্বরী পরোক্ষে বিবেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। ‘বিগ স্ক্যাম এক্সপোজড’ শিরোনামে একটি ভিডিও আপলোড করে সন্দীপ দাবি করেন, ব্যবসার নামে দেশের বহু তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন এক বিখ্যাত ইউটিউবার। যদিও নিজের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছিলেন বিন্দ্রা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন