ফের জলপাইগুড়ি মেডিক্যালে চালু হচ্ছে কোভিড ওয়ার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশে করোনা সংক্রমণের হার ফের বাড়ছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নির্দেশে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চালু হচ্ছে কোভিড ওয়ার্ড। হাইব্রিড ক্রিটিকাল কেয়ার ইউনিটও প্রস্তুত রাখা হচ্ছে।এর আগে ২০২০, ২০২১ সালে যখন করোনার বাড়বাড়ন্ত রাজ্যে দেখা গিয়েছিল, ঠিক তখনও বিভিন্ন মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড খোলা হয়েছিল।

গত শুক্রবার স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলার স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকের পরই নড়েচড়ে বসে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে ২০ শয্যার কোভিড ওয়ার্ড চালু হচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। পাশাপাশি ৮ শয্যার হাইব্রিড ক্রিটিকাল কেয়ার ইউনিটও প্রস্তুত রাখা হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরি রয়েছে। কোনও সমস্যা নেই।

ইতিমধ্যে কেন্দ্রের নির্দেশিকা পাওয়ার পর রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে মাস্ক পরার ওপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মাস্ক পড়লে শীতকালীন নানা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যে থাবা বসিয়েছে করোনা। এখনও পর্যন্ত আট জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে একজন শিশুও রয়েছেন।গত বছর নভেম্বরে শেষবার করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল।

 

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের