‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ— এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন?’, অনুপম বাণে বিদ্ধ বিজেপি

বিজেপি নেতাদের বিরুদ্ধে ভিআইপি কার্ডের বিনিময়ে মোটা টাকা তোলার অভিযোগ তুলেছেন বিজেপিরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) ব্রিগেডে(Brigade Parade Ground) আয়োজিত হল গীতাপাঠের(Geeta Path) অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কর্মসূচি বাতিল করে দেন। ফলে এই ধর্মীয় কর্মসূচির জৌলুস একলাফে অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল আগেই। এবার গীতাপাঠ অনুষ্ঠানের সঙ্গে জড়াল আর্থিক দুর্নীতির অভিযোগ। বিজেপি(Bengal BJP) নেতাদের বিরুদ্ধে ভিআইপি কার্ডের(VIP Card) বিনিময়ে মোটা টাকা তোলার অভিযোগ তুলেছেন বিজেপিরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা(Anupam Hazra)। স্বাভাবিক ভাবেই এই অভিযোগ সভা শেষে বাড়তি মাত্রা পেয়ে গিয়েছে। কেননা সভা সুপারডুপার ফ্লপ। এক লক্ষ মানুষের জমায়েত তো দূরের কথা, ৫০ হাজার লোকও হয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, অনুপমের তোলা অভিযোগ কী সত্যি?

গতকাল অর্থাৎ শনিবার অনুপম ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন। যে ছবিটি তিনি দিয়েছেন তা এদিনের গীতাপাঠের অনুষ্ঠানের ভিআইপি কার্ডের ছবি। তাতেই তিনি লিখেছেন, ‘#চোর_মুক্ত_বিজেপি_চাই  এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার !!! শেষ পর্যন্ত “লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ” – এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন !!! ??? হায়রে – এরা আদৌ হিন্দু !!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোন পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরো বাড়তে পারে !!! আর কতদিন যে “চোর মুক্ত বিজেপি চাই” বলে গলা ফাটাতে হবে কে জানে !!!????’ পোস্টের শেষে তিনি ট্যাগ করেছেন, ‘Hon’ble SIR Narendra Modi ji, Hon’ble SIR J.P.Nadda ji এবং Hon’ble SIR Amit Shah ji’। উল্লেখ্য, এদিনের ব্রিগেডের অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপি যোগ আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। সাধু-সন্তদের নিয়ে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর কাছেও নিয়ে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পরিকাঠামোগত ব্যবস্থায় গেরুয়া পার্টির রাজ্য ও জেলার নেতারা রয়েছেন সামনের সারিতে। সেই সূত্রে ভিআইপি কার্ড বিলি করে একাধিক জেলা সভাপতি হাজার হাজার টাকা তুলছেন বলে অভিযোগ যা এখন বিজেপির কোনও নেতাই এড়িয়ে যেতে পারছেন না।  

এ প্রসঙ্গে অনুপম হাজরার বক্তব্য, ‘আমরা যাঁকে দেখে দল করি, সেই নরেন্দ্র মোদি বারবার স্বচ্ছতার কথা বলেন। দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলেন। আর বঙ্গ বিজেপিতে গীতাপাঠ নিয়েও দুর্নীতি— এটা ভাবা যায় না! রাজ্যের শীর্ষ পদাধিকারীদের বিশেষ স্নেহধন্যরাই এভাবে টাকা তুলছেন। এভাবে চললে অপদার্থ, দুর্নীতিগ্রস্তরা বছরের পর বছর জেলার মাথায় বসে থাকবেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি লোকসভা আসন স্বপ্নই থেকে যাবে।’  এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘স্বামী বিবেকানন্দ তৎকালীন যুব সমাজের উদ্দেশে বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। উনি আজ জীবিত থাকলে নিশ্চয়ই বলতেন, গীতা পাঠের চেয়ে টেট পরীক্ষার্থীদের পাশে থাকা ভালো। রাজ্য সরকার সেটাই করছে।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ