IAS, WBCS আধিকারিকদের ভিজিল্যান্সের ছাড়পত্র নিয়ে নয়া নিয়ম

বাংলায় কর্মরত IAS, WBCS ও WBSS-দের ভিজিল্যান্স বিভাগের ছাড়পত্র পেতে হলে এবার থেকে নির্দিষ্ট আধিকারিকদের স্বাক্ষর প্রয়োজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় কর্মরত IAS আধিকারিকদের জন্য নয়া নিয়ম লাগু করল রাজ্য সরকার(West Bengal State Government)। এই নিয়ম লাগু হচ্ছে রাজ্যের WBCS ও WBSS আধিকারিকদের জন্যও। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশিকায় জানানো হয়েছিল দেশের সর্বস্তরের IPS পুলিশ আধিকারিকদের সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছিল। এবার রাজ্যের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, বাংলায় কর্মরত IAS, WBCS ও WBSS-দের ভিজিল্যান্স বিভাগের ছাড়পত্র(Clearance of Vigilance Department) পেতে হলে এবার থেকে নির্দিষ্ট আধিকারিকদের স্বাক্ষর প্রয়োজন। এবার থেকে তাঁদের ঘোষণাপত্রে থাকতে হবে প্রশাসনের বরিষ্ঠকর্তাদের স্বাক্ষর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর জুন মাসে রাজ্যের শীর্ষ আধিকারিকরা তাঁদের আয় – ব্যয় সহ সমস্ত সম্পত্তির হিসেব জমা দেন। তাঁরা সমস্ত হিসেব দেন ভিজিল্যান্স বিভাগে। সরকারি শীর্ষ আধিকারিকদের আয় ব্যয় এবং সম্পত্তির হিসাব-নিকেশ খতিয়ে দেখে তাঁদের ছাড়পত্র দেয় ভিজিল্যান্স বিভাগ। সেক্ষেত্রে এবার থেকে ভিজিল্যান্স ছাড়পত্র পেতে গেলে নির্দিষ্ট আধিকারিকের স্বাক্ষর প্রয়োজন হবে। WBSS-দের ঘোষণাপত্রে স্বাক্ষর দেবেন বিশেষ কমিশনার বা বরিষ্ঠ বিশেষ সচিব। IAS আধিকারিকদের ক্ষেত্রে স্বাক্ষর দেবেন অতিরিক্ত মুখ্যসচিব। WBCS-দের ক্ষেত্রে সাক্ষর দেবেন জেলা শাসক। আগামী জুন মাসেই রাজ্যের শীর্ষ আধিকারিক অর্থাৎ রাজ্যে নিযুক্ত IAS, WBCS এবং WBSS আধিকারিকদের আয়, ব্যয় এবং সম্পত্তির হিসেব জমা দেওয়ার কথা রয়েছে। তার আগেই নতুন এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। তবে রুটিন মাফিক এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?