শাহি বৈঠকে একজন ডাক পেলেনই না, আরেক জন ডাক পেয়েও আসছেন না

নজরে শাহি বৈঠক আর সেখানেই অনুপস্থিতি অনুপম হাজরা এবং মিঠুন চক্রবর্তী। ২৪'র ভোটের আগে বেহাল দশা বঙ্গ বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিকনিকের মরশুমে কলকাতায় ঘুরতে এসেছেন দুই শীর্ষ বিজেপি(BJP) নেতা। একজনের নাম অমিত শাহ(Amit Shah), অপরজন জে পি নাড্ডা(J P Nadda)। কি সুন্দর এদিন সকাল থেকে তাঁরা বেউ বেউ করছেন কলকাতার(Kolkata) বুকে। জোড়াসাঁকোর গুরুদোয়ারা থেকে রাসবিহারীর কালিঘাটে। ঘুরছেন ফিরছেন, হাত নাড়াচ্ছেন, ছবি তুলছেন, পেটপুজোও করছেন। আর দেখছেন মমতার হাত ধরে বড়দিনের উৎসবে সেজে ওঠা কলকাতাকে। সে দেখুন অসুবিধা নেই। যতবার খুশি আসুন, সেখানেও অসুবিধা নেই। কিন্তু দলটার দিকেই একটু তাকিয়ে দেখুন। এই যেমন আজকের শাহি বৈঠকে এক প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সম্পাদক ডাকই পাননি, আবার আরেক প্রাক্তন সাংসদ তথা রাজ্য নেতা তিনি ডাক পেয়েও আসছেন না। আচ্ছে এরকম করে কী লড়াই করা চলে! কোথায় সবাই সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করবেন, তা নয় খালি ঝগড়া করে মরেছেন। নজরে শাহি বৈঠক আর সেখানেই অনুপস্থিতি অনুপম হাজরা(Anupam Hazra) এবং মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty)।

সব কিছু ঠিক থাকলে এদিন দুপুরে নিউটাউনের হোটেল শাহি বৈঠক বসার কথা। বঙ্গ বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন শাহ আর নাড্ডা। কিন্তু সেই কমিটির সদস্য হয়েও সেখানে আসছেন না মিঠুন। আর অনুপম বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্রই পাননি। তিনি এখন পড়ে আছেন বোল্পুরের পৌষ মেলার মাঠে দলেরই বিক্ষুব্ধ নেতাদের নিয়ে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এভাবে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহীরুহের সঙ্গে কী জোরদার লড়াই করা যাবে! একুশের ভোটের পরে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে মিঠুনকে। কথা দিয়েছিলেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু এদিন লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই থাকছেন না তিনি। দলের নেতারা বলছেন, মাস খানেক আগেই পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন। কবে ফিরবেন জানা নেই। একুশের ভোটের সময়েই বিজেপিতে যোগ দেন মিঠুন। কিন্তু তারপর আর কোনও নির্বাচনেই তাঁর দেখা মেলেনি। কোনও দায়িত্বও পাননি।

এদিকে অনুপম হাজরা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণই পাননি। এমনকি শাহি সফরে তাঁকে কেউ থাকতেও বলেনি। তিনি তাই বোলপুরের বুকে পৌষমেলার মাঠে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে স্টল খুলে বসে আছেন। সেই স্টল নিয়ে তিনি আবার তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন। লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত অবহেলিত, কোণঠাসা, পদ-হীন মোদি-ভক্ত এবং বিজেপি কার্যকর্তা, যারা বছরের-পর বছর পার্টির জন্য রক্ত-ঘাম ঝরিয়েছেন, মাসের পর মাস ঘরছাড়া হয়ে থেকেছেন, তাঁদের উদ্দেশ্যে…আজ পৌষ মেলায় আপনাদের জন্য স্টলটি আমাদের দলেরই এক পুরনো শ্রদ্ধেয় কার্যকর্তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে!!! পৌষ মেলায় এই স্টলে যারা যারা যাচ্ছেন, সময় কাটাচ্ছেন, ছবি তুলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ছড়িয়ে দিন! ফেসবুক লাইভও করতে পারেন। কেন্দ্রীয় নেতৃত্ব যেন দেখতে পারেন যে পশ্চিমবাংলায় কত পরিমাণ ভালো সংগঠকদের বসিয়ে রাখা হয়েছে!!!’ এদিন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও রয়েছে শাহ-নাড্ডাদের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে এদিনের বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এমনকী প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিকভাবে কোনও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। অথচ সেখানেই গরহাজির মিঠুন ও অনুপম।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের