মহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলবে? উদ্যোগী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আইএসএল খেলার সুযোগ পেয়েছে ইষ্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আইএসএল খেলার সুযোগ পেয়েছে ইষ্টবেঙ্গল। স্পনসর হিসেবে শ্রী সিমেন্টকে বুঝিয়ে পুনরায় ইষ্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ করে আইএসএলে পাঠানো গিয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য আইএসএলে মহামেডানকে খেলানো। মোহনবাগান ও ইষ্টবেঙ্গল ছাড়া কলকাতা লীগে দীর্ঘ ৪০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার ক্লাবের তরফে সংবর্ধনা সভা ছিল। আর সেখানেই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের মাধ্যমে ফোনে নিজের ইচ্ছার কথা মুম্বই থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবর্ধনা সভায় মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মহামেডানকে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি চাই শুধুই বাংলায় নয় গোটা ভারতে সবাই জানুক মহামেডানের নাম। গোটা ভারতজুড়ে মহামেডানের নাম হোক। আমি চাইছি মহামেডান আইএসএল খেলুক, প্রয়োজনে আমরা সবাই পাশে দাঁড়াব।’ দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে আই লীগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই কারণেই বুধবার ক্লাবের মাঠেই বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানের শেষে এসৌ পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু।

এছাড়াও হাজির ছিলেন, আকবর, সাবির আলিরা। দেখা গিয়েছে সৈয়দ নঈমউদ্দিন, নাসির আমেদ ও মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সঞ্জয় সেনদের।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭