নীতীশের মাস্টারস্ট্রোক, ৩.৫ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটের আগেই মাস্টারস্ট্রোক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের বিভিন্ন সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলে কর্মরত সাড়ে তিন লক্ষের মতো চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মচারির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এস সিদ্ধার্থ জানিয়েছেন, ‘শিক্ষা দফতরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন সরকার অনুমোদিত স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মচারির মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পৌরাহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সুপারিশ গৃহীত হয়েছে। তবে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মচারির মর্যাদা পেতে হলে বাধ্যতামূলকভাবে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’

অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, ‘সরকারি কর্মচারির মর্যাদা পাওয়ার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিন বার করে সুযোগ পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। ওই তিনবারেও যারা উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন, পরবর্তীতে তাদের সরকারি কর্মচারিদের মর্যাদা দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সরকারি কর্মচারির মর্যাদা পাওয়ার পরে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। সেই বেতন কাঠামো তৈরি করবে বিহার পাবলিক সার্ভিস কমিশন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মচারিদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মাস্টারস্ট্রোক। এক ঢিলে দুই পাখি মারলেন তিনি। একদিকে চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যেমন পূরণ করলেন, তেমনই আগামী লোকসভা ভোটে সাড়ে তিন লক্ষ পরিবারের ভোটও কার্যত নিশ্চিত করলেন।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর