মণিপুর থেকে মুম্বই, ১৪ জানুয়ারি থেকে ‘ভারত ন্যায় যাত্রা’ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ১৪ জানুয়ারি থেকে ৬,২০০ কিলোমিটার ‘ভারত ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী । মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত হবে ‘ভারত ন্যায় যাত্রা’। কর্ণাটক ও তেলেঙ্গানার নির্বাচনে জয়ের পরেই এবার ৬,২০০ কিলোমিটার যাত্রা শুরু করবেন রাহুল ।

রাহুলের এমন যাত্রা এই প্রথম নয় এরআগেও ‘ভারত জোড়ো যাত্রা’ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। টানা পাঁচ মাস ধরে  ভারত জোড়ো যাত্রা করে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন কংগ্রেস নেতা। এই যাত্রার জেরেই কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস।

তাই লোকসভা নির্বাচনের আগেই মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রসহ ১৪টি রাজ্যের ৮৫টি জেলা ঘুরে দেখবেন রাহুল। লোকসভা নির্বাচনের আগে ২০ মার্চ শেষ হবে এই যাত্রা। জানা গিয়েছে এই যাত্রাও পায়ে হেঁটে করবেন রাহুল।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, ‘কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগামী ১৪ জানুয়ারি ভারত ন্যায় যাত্রার সূচনা করবেন। ইম্ফল থেকে এই যাত্রা শুরু হবে। এবারের পদযাত্রা হবে পূর্ব থেকে পশ্চিমে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমাদের যাত্রা পৌঁছে গিয়েছিল। মণিপুর ছাড়া কি এই যাত্রা সম্ভব? মণিপুরের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে আমরা উদ্বিগ্ন। মণিপুরের ইম্ফল থেকে শুরু এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বই শহরে।‘ একথায় লোকসভা নির্বাচনের আগেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই