প্রয়াত লি সান কিউ, গাড়ি থেকে উদ্ধার ‘প্যারাসাইট’ নায়কের মৃতদেহ

২৭ ডিসেম্বর অভিনেতাকে ওয়ান এশিয়া, ওয়ারিয়ং পার্কে পার্ক করা গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, যাঁকে উদ্ধার করেন সিউল সিওংবুক থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন মহল দক্ষিণ কোরিয়ান ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। আত্মঘাতী হলেন অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্যারাসাইট’-খ্যাত অভিনেতা লি সান কিউন। কে-মিডিয়ার সূত্র অনুসারে, ২৭ ডিসেম্বর অভিনেতাকে ওয়ান এশিয়া, ওয়ারিয়ং পার্কে পার্ক করা গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, যাঁকে উদ্ধার করেন সিউল সিওংবুক থানার পুলিশ।

অভিনেতার স্ত্রী জরুরি কল দিয়ে পুলিশকে ঘটনার বিবৃতি দিয়েছিলেন। তাঁর কথায়, অভিনেতা আত্মহত্যার ইঙ্গিত করে বাড়িতে একটি নোট রেখে যান। অভিনেতা ভীষণ মাদকাসক্ত ছিলেন। এমনকী তাঁর বিরুদ্ধে মাদক পাচারের একাধিক অভিযোগও ছিল। যেটি এখনও তদন্তাধীন। আকাডেমি পুরষ্কার বিজয়ী চলচ্চিত্র প্যারাসাইটের প্রখ্যাত অভিনেতা লি সান কিউন, স্লিপ, কফি প্রিন্স এবং এ হার্ড ডে-এর মতো একাধিক চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্যেও ব্যপক প্রশংসিত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে মাদক মামলা তদন্তাধীন থাকার কারণে অভিনেতা তাঁর বেশকিছু আসন্ন প্রজেক্ট থেকেও সরে গিয়েছিলেন।

২৭ ডিসেম্বর সকালে, রহস্যময় ফোন কলের পরে, পুলিশ অভিনেতার পরিচয় নিশ্চিত করে। অভিনেতা যে আত্মহত্যা করেছেন, তাঁর অতিরিক্ত প্রমাণ হল, অভিনেতার গাড়িতে কাঠকয়লার ব্রিকেট পোড়ানো, সেটাই তাঁর আত্মহত্যার ইঙ্গিত দেয়। অক্টোবর থেকে, লি সান গিউন মাদক সেবনের অভিযোগে পুলিশের তদন্তে ছিলেন। ৪৮ বছর বয়সী অভিনেতা, স্ত্রীর জন্য সুইসাইড নোট রেখে গিয়েছেন। এই বছরের অক্টোবর থেকে, লি সান কিউন এবং বিগব্যাং-এর জি-ড্রাগন সহ বেশ কয়েকটি অভিনয়ের মাধ্যমে তিনি নিজের ইন্ডাস্ট্রির এ-লিস্টার অভিনেতা হয়ে উঠেছিলেন। ময়নাতদন্তের রিপোর্টৈ অভিনেতার শরীর থেকে অসংখ্য মাদক পাওয়া গিয়েছিল। লি সান গিউন, তিনবার পুলিশ তদন্তের শিকার হয়েছিলেন।

 

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ