ঢাকা বিমানবন্দরে বোমাতঙ্ক! মালয়েশিয়ার বিমান নামতেই হুলুস্থুলু

রাত সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর পরই আমাদের কাছে খবর আসে, দুই পাকিস্তানি নাগরিক ওই বিমানে যাত্রী সেজে বোমা আনছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দুই নাগরিক মালয়েশিয়া এয়ারলাইন্সের এক বিমানে বোমা নিয়ে আসছেন। এমনই খবর পায় বাংলাদেশের রাজধানী ঢাকার পুলিশ। এরপরই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর মুড়ে ফেলা হয় নিরাপত্তা বলয়ে। বুধবার রাতে মালয়েশিয়া থেকে ওই বিমান নামতেই যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। আর তাতেই মাঝরাতে হুলুস্থুলু বাঁধল ঢাকা বিমানবন্দরে। জানা যাচ্ছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে কুয়ালা লামপুর থেকে আসা ওই বিমানটি অবতরণ করার কথা ছিল। কিন্তু তার আগেই ঢাকা পুলিশের কাছে খবর আসে ওই বিমানে বোমা আছে। এরপরই নিরাপত্তামূলক সমস্ত ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের র‍্যাবের অধিকর্তা কর্নেল কে এম আজাদ জানিয়েছেন, রাত সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর পরই আমাদের কাছে খবর আসে, দুই পাকিস্তানি নাগরিক ওই বিমানে যাত্রী সেজে বোমা আনছেন। এর পরই নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নেয়। রাত সাড়ে দশটার পর বিমানটি অবতরণ করার পরই ১৩৫ জন যাত্রী-সহ বিমানকর্মীদের আলাদা করে বিমানটিতে চিড়ুুনি তল্লাশি চালানো হয়। বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিমানটির প্রতিটি অংশ তন্নতন্ন করে খোঁজেন। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি। মাঝরাতে এই কাণ্ড চলাকালীন ঢাকা বিমানবন্দরে যথেষ্ট আতঙ্ক ছড়ায়। তবে বিমানটিতে কোনও বোমা না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রী-সহ বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী