ইন্দোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল দুজন স্কুলছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল দুজন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ইন্দোরে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে একটি নতুন রেললাইনে  পরীক্ষা নিরীক্ষা করার সময় ট্রেন ধাক্কা মারে দুজন স্কুল পড়ুয়াকে। এরফলে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। সেই স্কুল পড়ুয়ারা হলেন, ১৭ বছর বয়সী  বাবলি মাসারে এবং রাধিকা ভাস্কর । এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে,  টিউশন শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার  হচ্ছিল দুজন পড়ুয়া। আর সেই সময়তেই তাদেরকে ট্রেন ধাক্কা মারে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পরে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তুলসীরাম সিলাওয়াত বৈষ্ণবকে দুর্ঘটনার কথা জানান। এরপরেই এই ঘটনা নিয়ে  তিনি রতলামের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে (ডিআরএম) তদন্তের নির্দেশ দেন। ডিআরএম রজনীশ কুমার জানিয়েছেন, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) বিস্তারিত তদন্ত করবে।

উল্লেখ্য, ইন্দোরের নতুন রেললাইনের জন্য দুদিন ধরেই ট্রেন ট্রায়াল চলছিল। সেইকারণে রেলের তরফে  সাধারণ মানুষদের সতর্ক করা হয়েছিল। তারপরেও এই দুজন স্কুল পড়ুয়া রেললাইন দিয়ে পারাপার করে। আর তাতেই ঘটলো বিপত্তি। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে  তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি করে এই পুরো বিষয়টি ঘটলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। শুধু তাই নয় ইন্দোর রেল ষ্টেশনের তরফে শুরু হয়েছে তদন্ত ।

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ