এপ্রিল-ডিসেম্বরে জিএসটি বাবদ কেন্দ্রের কোষাগারে জমা ১৪.৯৭ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের আম-আদমির কাছে ‘আচ্ছে দিন’ অধরা। তবে রাজস্ব আদায়ে মোদি সরকারের ‘আচ্ছে দিন’ চলছে। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চলতি আর্থিক বছরের প্রথম নয় মাসে পণ্য পরিষেবা কর (জিএসটি) বাবদ কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা পড়েছে ১৪.৯৭ লক্ষ কোটি টাকা। পূর্ববর্তী বছরের তুলনায় জিএসটি বাবদ রাজস্ব আয় বেড়েছে ১২ শতাংশ।

সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৮৮২ কোটি টাকা। যদিও গত তিন মাসের মধ্যে জিএসটি বাবদ আয় সবচেয়ে কম। তবে ডিসেম্বরে পণ্য পরিষেবা বাবদ রাজস্ব আদায় নভেম্বরের তুলনায় কমলেও ২০২২ সালের ডিসেম্বর মাসের তুলনায় ১০.৩ শতাংশ বেড়েছে। ডিসেম্বরে জিএসটি বাবদ যে ১,৬৪,৮৮২ কোটি টাকা আদায় হয়েছে তার মধ্যে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ ৩০,৪৪৩ কোটি টাকা। রাজ্য সরকারের প্রাপ্য জিএসটি বাবদ জমা হয়েছে ৩৭ হাজার ৯৩৫ কোটি টাকা। । সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮৪ হাজার ২৫৫ কোটি টাকা।  যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪১ হাজার ৫৩৪ কোটি টাকা। আর সেস বাবদ আদায় হয়েছে ১২ হাজার ২৪৯ কোটি টাকা।’

তাছাড়া ২০২৩-২০২৪ অর্থ বর্ষের প্রথম তিনটি ত্রৈমাসিকে জিএসটি আয় ২০২২-২৩ সালের এপ্রিল-ডিসেম্বর মাসের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে পণ্য পরিষেবা কর বাবদ কেন্দ্রের ঘরে জমা পড়েছিল ১৩.৪ লক্ষ কোটি টাকা। আর সদ্য সমাপ্ত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর মাসে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৪.৯৭ লক্ষ কোটি। গড়ে প্রতি মাসে সরকারের কোষাগারে জিএসটি বাবদ জমা পড়েছে ১.৬৬ লক্ষ কোটি টাকা।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী