দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতাকে জনসম্মুখে ছুরিকাঘাত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার ভয়াবহ ঘটনা। এবার দক্ষিণ কোরিয়ার  বিরোধীদলীয় নেতা লি জায়ে মিয়ংকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ারএকটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর  তাঁর ওপর হামলা চালান হয়। এই ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন এক জন। হামলার প্রায় ২০ মিনিটের মধ্যেই লিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য ,লি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। আগামী এপ্রিল মাসেই রয়েছে দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচন।

গত ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের জন্য হেরে গিয়েছিলেন লি জায়ে মিয়ং। তারপর শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার  বিরোধীদলীয় নেতা ফের নির্বাচনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, লি একটি দরিদ্র পরিবার থেকে তাঁর জীবন শুরু  হয়। তরুণ বয়সে কারখানায় কাজ করতেন। তিনি সিভিল আইনজীবী হিসেবে আইনপেশায় যুক্ত ছিলেন। এরপরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়।

রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে লি জায়ে মিয়ং দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সেওংনামের মেয়র হন। এরপর গিয়াংগি প্রদেশের রাজ্য প্রধান হয়েছিলেন। তবে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর  আচমকাই কেন তাঁর ওপর হামলা করা হয় তা এখনও জানা যায়নি। কারা এই হামলার সঙ্গে যুক্ত তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী