জাপানে ঘন ঘন ভূ-কম্পের জের, ঘোরা বানচাল, তড়িঘড়ি দেশে ফিরলেন জুনিয়র NTR

জাপান থেকে আজ দেশে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহটি সেখানে কাটিয়েছি, এবং আমার হৃদয় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি কৃতজ্ঞ। মানুষের সহনশীলতার জন্য কৃতজ্ঞ এবং আশা করছি দ্রুত পুনরুদ্ধার হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর শুরু হতে না হতেই বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে জাপানের ভয়ানক ভূমিকম্পের জের। নতুন বছরের প্রথম দিনেই সোম দুপুর থেকেই জাপানে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। প্রথম ৭.৬ মাত্রার ভূকম্পে কেঁপে ওঠে জাপান।সৌভাগ্যবশত গতকালই জাপান থেকে দেশে ফিরে এসেছেন আসন্ন তেলেগু চলচ্চিত্র ‘দেবেরা’ তারকা জুনিয়র এনটিআর। যিনি ১ সপ্তাহ আগেই পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন জাপানে। বিভিন্ন ধরনের কাজের জন্যে ভারতীয় তারকাদের প্রায়শই দেশের বাইরে যেতে হয়, কখনও শুটিংয়ে, কখনও পুরস্কার অনুষ্ঠানে, কখনও ছুটি কাটাতে। যেমন ইজরায়েল-হামাস বিধ্বংসী যুদ্ধের সময়ও সে দেশে আটকে পড়ে ছিলেন বলিউড অভিনেত্রী নূসরত ভরুচা। সেখানে একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু রাতভর বোমার ঝড়ে কেঁপে ওঠেন অভিনেত্রী। কোনভাবে দেশে ফেরেন। ভূমিকম্প ও সুনামি সতর্কতার পরেই দেশে ফিরেছেন অভিনেতা। যদি দেশে না ফিরতেন জাপানের ভূমিকম্পের কবলে পড়তেন জুনিয়র এনটিআরও। অভিনেতা ১ সপ্তাহ আগে তাঁর স্ত্রী প্রাণথি এবং ছেলে অভয় ও ভার্গবকে নিয়ে জাপানে গিয়েছিলেন।

এ ঘটনার জের ধরে গতকাল তিনি দেশে ফিরেছেন। জুনিয়র এনটিআর সোশ্যাল মিডিয়ায় এসে লিখেছেন, “জাপান থেকে আজ দেশে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহটি সেখানে কাটিয়েছি, এবং আমার হৃদয় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি কৃতজ্ঞ। মানুষের সহনশীলতার জন্য কৃতজ্ঞ এবং আশা করছি দ্রুত পুনরুদ্ধার হবে। শক্তিশালী থাকুন, জাপান।” মারাত্মক ভূমিকম্প এবং সুনামির সতর্কতার পরে জাপান থেকে ফিরে আসেন জুনিয়র এনটিআর৷ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্র ‘RRR’ জাপানেও দারুণ সাফল্যমন্ডিত হয়েছিল, দেশের পাশাপাশি বিদেশেও এই ছবি ঝড় তুলেছিল। ২০২৩ সালে এই ছবির গান নাটু নাটু, দেশে অস্কার নিয়ে এসেছিল। ২০২৩ সালেও জাপানের কিছু থিয়েটারে চলেছে এই ছবি৷ এসএস রাজামৌলি, জুনিয়র এনটিআর এবং রাম চরণ প্রচারের জন্য জাপানের কয়েকটি শহর পরিদর্শন করেছিলেন৷ তাই জাপানেও তাঁদের বেশকিছু ফ্যান বেস তৈরি হয়েছিল। তাই জাপানের এই ভূমিকম্পে প্রাণ কাঁদছে অভিনেতার। জুনিয়র এনটিআরকে পরবর্তীতে দেবরাতে দেখা যাবে যা দুটি অংশে প্রকাশিত হচ্ছে। পরিচালক কোরাতলা শিভা। ছবিতে আরও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর এবং সাইফ আলি খান। এটি ২০২৪ সালের এপ্রিলে মুক্তি পাবে। গতকাল প্রায় ৯০ মিনিটে ২১ বার কম্পন অনুভূত হয় জাপানে। পাশাপাশি রয়েছে সুনামির সতর্কতা। টানা ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও নিস্তার নেই।

এরপর মঙ্গলবারেও একই চিত্র জাপানে। আজ সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে ওঠে জাপানের মাটি। আতঙ্কে গোটা জাপান। ইতিমধ্যেই জাপানের একাধিক রাস্তাঘাট ক্ষতির চিত্র সোশ্যাল মিডিয়ায় হানা দিয়েছে। এত ঘন ঘন ভূমিকম্পের কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রবল কম্পনের ভূমিকম্পের পরে অনেক আফটারস শক আসে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আফটারস শক মূল ভূমিকম্পের থেকেও বেশি শক্তিশালী হয়। জাপানে সেই রকমের কিছু না হলেও ১৫৫ বার আফটারস শক অনুভূত হয়েছে যা রীতিমত বিরল। এই ঘটনা কার্যত আরও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, বিপর্যয় শুধুমাত্র জাপানের মধ্যে সীমিত থাকবে না। গোটা প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়বে। প্রভাব পড়বে ভারত মহাসাগরীয় এলাকাতেও।এদিন সকাল পর্যন্ত জাপান থেকে ১৫জনের মৃত্যুর খবর মিলেছে।তবে এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়াজিমা শহরটি(Wajima City)।কার্যত গোটা শহরটি ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই এখন প্রাণের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!