মঙ্গলেই শেয়ারবাজারে অমঙ্গলের ছায়া, ৩৭৯ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নতুন বছরের প্রথম দিনে কোনও ক্রমে পতনের হাত থেকে রক্ষা পেয়েছিল শেয়ারবাজার। কিন্তু দ্বিতীয় দিনে পতন রুখতে পারল না। একদিনে সেনসেক্স পড়ল ৩৭৯ সূচক। আর নিফটি খোয়াল ৭৬ পয়েন্ট। মঙ্গলবার পতনের ফলে ফের ৭২ হাজারের গণ্ডি থেকে ৭১ হাজারের গণ্ডিতে নেমে এল সেনসেক্স। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ছাড়া বাকি অন্য ক্ষেত্রের সংস্থাগুলি শেয়ার দরে পতন ঘটেছে। 

গত কয়েকদিন ধরে দেশে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ ২২ শতাংশ বেড়েছে। আর করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। আগের দিনের তুলনায় সামান্য বাড়তি পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকেই এদিন লেনদেন শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। কিন্তু বাজার শুরুর সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে। ঘণ্টা দেড়েকের মধ্যেই প্রায় ৭০০ সূচক হারায় সেনসেক্স। আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। তবে দুপুরের পরে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। এর পরে উত্থান-পতনের মধ্যে দিয়েই বাকি সময়টা কাটায় সেনসেক্স ও নিফটি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৩৭৯.৪৬ সূচক খুঁইয়ে ৭১,৮৯২.৪৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৩৩২.৮৫ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৬১৩.৭৪ পয়েন্ট। নিফটি বন্ধ হয়েছে ২১, ৬৬৫.৮০ সূচকে।

বিএসইর শীর্ষ ৩০ সংস্থার মধ্যে শুধুমাত্র আটটি সংস্থার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বাকি ২২টি সংস্থাই লোকসানের মুখ দেখেছে। সান ফার্মা, বাজাজ ফিনান্স, ভারতী এয়ারটেল, রিলায়েন্স, বাজাজ ফিনসার্ব, টাইটান, আইটিসি, পাওয়ার গ্রিডের শেয়ার মূল্য বেড়েছে।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্তসহায়কের বন্ধুকে তুলে নিয়ে গেল পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যুমিছিলে ৫৮৯ জন, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের