Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুবলের বিরুদ্ধে ১৬ কাউন্সিলর, অনাস্থার জল গড়াতে পারে আদালতে

অনেকে মনে করছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে আনা অনাস্থার ঘটনার জল গড়াতে চলেছে আদালতে। কেননা সুবল পদ ছাড়তে নারাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলকে চরমতম অস্বস্তিতে ফেলে দেওয়া পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি পুরসভার(Contai Municipality) চেয়ারম্যান সুবল মান্নাকে(Subal Manna) পুরপ্রধানের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন ওই পুরসভারই ১৬জন তৃণমূল(TMC) কাউন্সিলর। এদিন অর্থাৎ মঙ্গলবার তাঁরা সবাই মিলেই সুবলের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। যদিও সেই অনাস্থা(No Confidence Motion) আনার প্রক্রিয়ায় ভুল আছে দাবি করে চেয়ার ছাড়তে নারাজ সুবল। তাঁর দাবি, ‘যে ঘটনার জন্য আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সেই ঘটনার জন্য আমি চিঠি লিখে ক্ষমা চেয়েছি। দল যা করবে করুক। সে বিষয়ে আমি কিছু মন্তব্য করব না। আইনে যা আছে তাই হবে। সে বিষয়ে আমি কিছু মন্তব্য করব না। যে দিন অনাস্থা আসবে, সে দিন দেখা যাবে। আমি আইনের ঊর্ধ্বে নই। দীর্ঘ ৪০ বছর ধরে কী হয়েছে, তা কাঁথির মানুষ ভালই জানেন। মানুষ যা রায় দেবেন, আমি মাথা পেতে নেব।’ যদিও অনেকে মনে করছেন অনাস্থার ঘটনার জল গড়াতে চলেছে আদালতে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর, কাঁথির সাংসদ শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম এবং তাঁকে ‘গুরুদেব’ বলে মেনে দলের কোপে পড়েছেন সুবল। ওই ঘটনার পর দলের জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা তাঁকে শোকজ করেন। ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব চাওয়া হলেও সুবল সেই জবাব দেননি। এর পরই দলের রাজ্য নেতৃত্ব সুবলকে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ পাঠান। কিন্তু সেই নির্দেশকেও গুরুত্ব দিচ্ছেন না সুবল। বরঞ্চ পাল্টা দাবি করছেন, তিনি ইস্তফা নিয়ে কোনও নির্দেশ পাননি। তাই তিনি কোনও ভাবেই পদত্যাগ করবেন না। যদিও এদিন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি(Suprakash Giri) জানিয়েছেন, কাঁথি পুরসভার ২২ জন কাউন্সিলারের মধ্যে ১৭ জনই তৃণমূলের। সুবলকে বাদ রেখে বাকি ১৬ জনই তাঁর অনাস্থার দাবিপত্রে স্বাক্ষর করেছেন। এর পর নিয়ম মেনে চেয়ারম্যানকে অপসারণের প্রক্রিয়া এগোবে। ১৬ জন কাউন্সিলার আলোচনা করে পুর আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। সময়সীমা মেনে পরবর্তী পদক্ষেপ হবে। নিয়ম মেনে পুরসভার রিসিভিং বিভাগে অনাস্থা প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর