শেয়ারবাজারে বড়সড় পতন, একদিনে ৫৩৬ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধাক্কার পর ধাক্কা। মঙ্গলবারের পর বুধবারও বড় সড় পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনে ৫৩৬ সূচক কমে সাড়ে ৭১ হাজার পয়েন্টের নিচে নেমে গেল সেনসেক্স। উল্টোদিকে ১৪৮.৪৫ পয়েন্ট কমে ২১,৫১৭.৩৫ সূচক নিয়ে বন্ধ হয়েছে নিফটি। নতুন বছরের শুরুতে টানা দু’দিন পতন ঘটল সেনসেক্সে। হারাল ৯১৫ পয়েন্টের বেশি।

মঙ্গলবার ৩৭৯.৪৬ সূচক খুঁইয়ে ৭১,৮৯২.৪৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। ফলে এদিন বাজারের দিকে বিশেষ নজর রেখে চলেছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে ৬০ পয়েন্টের মতো কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করেছিল সেনসেক্স। কিন্তু কখনই তেজি ভাব লক্ষ্য করা যায়নি। বরং ঝিমিয়ে থেকেই লেনদেন চালাতে থাকে। দুপুরের পরে বাজার বন্ধের খানিক আগে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। আইটি ও মেটাল সেক্টরের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর ছিল নিম্নমুখী। ব্যাঙ্ক, এফএমসিজি ও মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির শেয়ার মূল্য ছিল খানিকটা চড়া। হিন্ডেনবার্গের রিপোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের পরে আদানি সংস্থার শেয়ার দরও লাফিয়ে বেড়েছে। দিনের শেষে ৫৩৫.৮৮ সূচক কমে ৭১,৩৫৬.৬০ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,৮৬২ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৭১,৩০৩.৯৭ পয়েন্ট।

বিএসই সেনসেক্সে এদিন জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, উইপ্রো, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টেক মাহিন্দ্রা, পাওয়ার গ্রিডের শেয়ার লোকসানের মুখ দেখেছে। অন্যদিকে লাভের মুখ দেখেছে বাজাজ ফিনসার্ব, আইটিসি, হিন্দুস্থান লিভার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।   

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর