৯ হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিল মায়ানমারের জান্তা সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মায়ানমারে স্বাধীনতা দিবসের দিন ৯ হাজারও বেশি বন্দিকে মুক্তি দিল জান্তা সরকার। বৃহস্পতিবার জান্তা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এক বিবৃতিতে ৯ হাজার ৬২৫ বন্দির সাধারণ ক্ষমা ঘোষণার কথা জানিয়েছে। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১১৪ জন বিদেশি নাগরিকও রয়েছে। তবে মুক্তি পাওয়াদের মধ্যে কোনও রাজনৈতিক বন্দি রয়েছেন কিনা, তা জানা যায়নি।  

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মায়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে জড়ো হয়েছিলেন বন্দিদের আত্মীয়স্বজন। গত বছর স্বাধীনতা দিবসে রাজধানী নেপিডোতে আয়োজিত কুচকাওয়াজে জান্তা প্রধান মিন অং হ্লাই উপস্থিত থাকলেও এবার কুচকাওয়াজে অনুপস্থিত ছিলেন। তাঁর এক প্রতিনিধি জান্তা সরকারের প্রধানের লিখিত বক্তব্য পড়ে শোনান। এদিন স্বাধীণতা দিবস উদযাপনে ভিন্ন চিত্র চোখে পড়েছে। কুচকাওয়াজে  রাজধানী নেপিডোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখা যায়নি। ছিমছামভাবেই পালিত হয় স্বাধীনতা দিবস।  

গত কয়েক মাস ধরেই মায়ানমারের সেনাদের সঙ্গে আরাকান আর্মি-সহ বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষে বহু সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। অনেকে প্রাণ ভয়ে পালিয়ে ভারতের মিজোরাম-সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে আশ্রয় নিয়েছে। চলতি সপ্তাহে বিদ্রোহী আরাকান আর্মি  মায়ানমারের দক্ষিণাঞ্চল থেকে জান্তা বাহিনীকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে। 

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই