ধাক্কা সামলে ৭২ হাজারের ঘরে পৌঁছল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুপুরে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমেছিল। কিন্তু শেষ বেলায় ঘোড়ার মতো ছুটে ধাক্কা সামলে ৭২ হাজারের ঘরে পৌঁছে বন্ধ হল সেনসেক্স। সেই সঙ্গে নিফটি ৫২.২০ সূচক বেড়ে ২১,৭১০.৮০ পয়েন্টে পৌঁছেছে। সপ্তাহের শেষ কর্মদিবসে সেনসেক্স আর নিফটি ঊর্ধ্বমুখী হওয়ায় খানিকটা স্বস্তিতে বিনিয়োগকারীরা।

টানা দুদিন বাদে লক্ষ্মীবারেই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। ৭১,৮৪৭.৫৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। একদিনেই তিন লক্ষ টাকা লাভের মুখ দেখেছিলেন বিনিয়োগকারীরা। শুক্রবার আগের দিনের চেয়ে অনেকটা বাড়তি সূচক নিয়েই সবুজ জোনে থেকে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু ঘন্টা খানেক যেতে না যেতেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত দুপুরের দিকে ঘুরে দাঁড়ায় বাজার। কিন্তু দুপুর দুটো নাগাদ ফের  হু-হু করে নিচের দিকে নামতে শুরু করে সূচক। এক সময়ে বাজার খোলার চেয়ে ২৩৭ পয়েন্ট হারিয়ে ফেলে সেনসেক্স। তবে শেষ মুহুর্তে ঘোড়ার মতো লাফ দিয়ে পতন সামলে আগের দিনের চেয়ে ১৭৮.৫৮ সূচক বেড়ে বন্ধ হয় সেনসেক্স। দিনের শেষে সেনসেক্স দাঁড়িয়েছে ৭২,০২৬.১৫ সূচকে।

মূলত এদিন পতনের ধাক্কা সামলে শেয়ারবাজারের ঘুরে দাঁড়ানোর পিছনে বিশেষ অবদান ছিল তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের। লক্ষ্মীবারে পতনের মুখ দেখলেও এদিন লাভের মুখ দেখেছে টিসিএস, ইনফোসিসের মতো তথ্য-প্রযুক্তি সংস্থা। নিফটির অটো ও আবাসন ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ার দরও আগের দিনের চেয়ে বেড়েছে। তবে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এদিন বাজারে লোকসানের মুখ দেখতে হয়েছে। ব্রিটানিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া, ডিভি’জ ল্যাব এবং জেএসডব্লিউ স্টিলের শেয়ার দর ছিল নিম্নমুখী।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী