প্রকাশ্যে এল রাহুলের ‘ভারত জোড় ন্যায় যাত্রার’ লোগো- ট্যাগলাইন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা । তারপরেই শুরু হবে ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’।  তাই জোরকদমে চলছে প্রস্তুতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। দেশের মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হল এই যাত্রার মূল লক্ষ্য। এদিন খাড়গে ভারত জোডো ন্যায় যাত্রার লোগো এবং ট্যাগলাইন  প্রকাশ করেছে।  এই যাত্রার ট্যাগলাইন হল “ন্যায় কা হক মিলনে তাক”।

এই ট্যাগলাইন প্রকাশের পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “আমরা ন্যায়বিচারের স্লোগান দিয়ে জনগণের মধ্যে ফিরে আসছি। আমি শপথ করছি, ন্যায়বিচারের অধিকার না পাওয়া পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে।“

মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত হবে ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’। কর্ণাটক ও তেলেঙ্গানার নির্বাচনে জয়ের পরেই এবার ৬,২০০ কিলোমিটার যাত্রা শুরু করবেন রাহুল । লোকসভা নির্বাচনের আগে ২০ মার্চ শেষ হবে এই যাত্রা। জানা গিয়েছে এই যাত্রাও পায়ে হেঁটে করবেন রাহুল।

রাহুলের এমন যাত্রা এই প্রথম নয় এরআগেও ‘ভারত জোড়ো যাত্রা’ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। টানা পাঁচ মাস ধরে  ভারত জোড়ো যাত্রা করে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন কংগ্রেস নেতা। এই যাত্রার জেরেই কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস।   তাই এবার লোকসভা নির্বাচনের আগে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’  শুরু করতে চলেছে রাহুল।  উল্লেখ্য,এবারের পদযাত্রা হবে পূর্ব থেকে পশ্চিমে। মণিপুরের মানুষের দুঃখ-দুর্দশা থেকে এই শুরু এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে। তবে লোকসভা নির্বাচনে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কতটা লাভবান হয় সেটাই এখন দেখার।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার