Loading live market data...
Loading active stocks...
Connecting...

মা-ছেলেকে খুন ছত্তিসগড়ের যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের মাকে এবং ছেলেকে খুন করল এক যুবক। এমনই ঘটনা ঘটেছে ছত্তিসগড়ের বালোদ জেলায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিসগড়ের বালোদ জেলায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি তার মা ও দুই মাসের ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। এছাড়াও কুড়ুল  দিয়ে তাঁর স্ত্রীকে গুরুত্বর আহত করেছেন।

পুরুর থানার স্টেশন হাউস অফিসার শিশুপাল সিনহা জানিয়েছেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে। এরপরেই সেখান থেকে ভবানী নিষাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে ওই ব্যক্তি এক গ্রামবাসীর এটিএম কার্ড চুরি করে। শুধু তাই নয় সেই কার্ড ব্যবহার করে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেন অভিযুক্ত।

এই ঘটনার জেরে অভিযুক্তরা তাঁকে চোর বলে অভিহিত করে। তাই এই চোর ডাক সহ্য করতে না পেরে শনিবার অভিযুক্ত মদ্যপ অবস্থায় তার বাড়িতে পৌঁছে বিষয়টি নিয়ে তার স্ত্রীর সাথে তর্ক শুরু করে। তারপরেই অভিযুক্ত তার স্ত্রী, মা ও ছেলেকে কুড়ুল দিতে আক্রমণ করে। তারজেরেই ঘটনাস্থলেই প্রাণ হারান অভিযুক্ত মা এবং ছেলে। জানা গিয়েছে,নিহত তাঁর মা ৫০ বছর বয়সী শান্তি নিষাদ এবং আহত ২৬ বছরের স্ত্রী জগেশ্বরী। বর্তমানে আহত মহিলাকে ধামতারির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। এই ঘটনার জেরে শুরু হয়েছে তদন্ত এবং দায়ের হয়েছে একটি মামলা।

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি