জাপানের ভূমিকম্পের ৫ দিন বাদে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার নবতিপর বৃদ্ধা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বছরের প্রথম দিনেই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি বাসিন্দা। তবে এই কম্পনের ১২৪ ঘণ্টার পর ধ্বংসস্তূপ থেকে জীবিত  উদ্ধার হলেন একজন ৯০ বছর বয়সী বৃদ্ধা। তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। শনিবার জাপানের সুজু এলাকা থেকে সেই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।

এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়াজিমা শহরটি। কার্যত গোটা শহরটি ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই এখন প্রাণের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। তাঁদের ধারনা মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়বে। কেননা অনেক এলাকাতে তাঁরা এখনও পৌঁছাতেই পারেননি। একই আশঙ্কাপ্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদাও। তাঁর মতেও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকার্য।

১ লা জানুয়ারি জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে পর পর ১৫৫ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। আর তা দেখে অনেক বিশেষজ্ঞি মনে করছেন, ৩ এর ওপরে যে কম্পনগুলি অনুভূত হচ্ছে সেগিলি আদতে আফটার শকই নয়। সেগুলিও কার্যত এক একটি ভূমিকম্প। তবে বারবার এই কম্পনের জেরে ফাটল ধরেছে রাস্তায়। ভাঙা রাস্তা ধরে এগোতে গিয়ে বার বার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দল এবং সেনাকেও।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড