রেভেলের বিরুদ্ধে খেলতে নেমে হ্যাটট্রিক এমবাপ্পের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফ্রেঞ্চ কাপে রেভেলের বিরুদ্ধে খেলার অনুরোধ জানানো হয়েছিল ফরাসি তারকা এমবাপ্পেকে। সেই অনুরোধ রেখেছিলেন এমবাপ্পে। খেলতে নেমেই রেভেলের রক্ষণভাগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে হ্যাটট্রিক করলেন এই ফরাসি তারকা। ৯-০ ব্যবধানে ম্যাচটি জিতে গেল পিএসজি।

রবিবার রাতে পিএসজির হয়ে প্রথম গোল করা শুরু করেন এমবাপ্পে। ১৬ মিনিটে প্রথম গোল করার পর ৪৫ ও ৪৮ মিনিটের মাথায় আরও দুটি গোল করেন এই ফরাসি তারকা। পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল এখন এমবাপ্পেরই। মোট ৩০টি গোল করেছেন তিনি। এমবাপ্পের পাশাপাশি একটি করে গোল করেন মার্কো আসেনসিও, গনসালো রামোস, চের এনদুর ও রান্দাল কোলো মুয়ানি। আরেকটি আত্মঘাতী গোল হজম করতে হয় রেভেলকে।

তবে এমবাপ্পের এই খেলা দেখে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর সমর্থকরা। প্রথমে রেভেলের বিরুদ্ধে এই ম্যাচে এমবাপ্পে খেলবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় এমবাপ্পের সমর্থকরা ফরাসি তারকাকে অনুরোধ জানায় যেন তিনি খেলতে নামেন। সেই মতো কথা রাখেন এমবাপ্পে।

ম্যাচ জয়ের পর পিএসজির কোচ সুইস এনরিকে জানান, কিলিয়ান খেলতে চেয়েছে। কিলিয়ান যখন খেলতে চায়, তখন কারোর কিছু বলার থাকে না। কিলিয়ানের খেলছে মানেই কোচিং স্টাফ থেকে শুরু করে দর্শকরা সবাই জয়ের আনন্দ উপভোগ করতে পারে।

২০২৩ সালে মার্সেইয়ের কাছে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। তবে পিএসজির কোচ এবার স্পষ্ট জানিয়ে দেন, এবার পিএসজির লক্ষ্য ফ্রেঞ্চ কাপ জেতা।

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর