জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬১

Share:

নিজস্ব প্রতিনিধি : জাপানে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জন। এখনও পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

ইশিকাওয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোটো অঞ্চলে। গতকাল পর্যন্ত নিখোঁজের সংখ্যা ছিল ১৯৫ জন। এবারে সেই নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৩১ হাজারের বেশি লোককে ৩৫৭টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দ্রুতগতি উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, প্রশাসনের মূল দায়িত্ব হল ধ্বংসস্তুপ থেকে মানুষকে উদ্ধার করা ও বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে পৌঁছোনো। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। সেইসঙ্গে ৬৬ হাজার ১০০টি বাড়িতে জল সরবরাহ সম্ভব হয়নি।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন জাপানের নোটো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়। একাধিকবার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের দশ মিনিটের মধ্যে ১২ ফুট উঁচু একটি ঢেউ আছড়ে পড়ে ইশিকাওয়ার ওজিয়ামা বন্দরে।

 

 

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের